Matthew 13:5 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর কতগুলো বীজ পাথুরে ভূমিতে পড়লো, যেখানে বেশি মাটি ছিল না, তাতে বেশি মাটি না পাওয়াতে তা শীঘ্র অঙ্কুরিত হয়ে উঠলো,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিছু বীজ পাথুরে জমিতে পড়ল, যেখানে মাটি গভীর ছিল না। মাটি অগভীর থাকাতে সেগুলো দ্রুত অঙ্কুরিত হল,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর কতক বীজ পাষাণময় ভূমিতে পড়িল, যেখানে অধিক মৃত্তিকা ছিল না, তাহাতে অধিক মৃত্তিকা না পাওয়াতে তাহা শীঘ্র অঙ্কুরিত হইয়া উঠিল,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আবার কতকগুলি বীজ পাথুরে জমিতে পড়ল, সেখানে মাটি বেশী ছিল না৷ মাটি বেশী না থাকাতে তাড়াতাড়ি অঙ্কুর বের হল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর কিছু বীজ পাথুরে জমিতে পড়ল, যেখানে বেশী মাটি ছিল না, তাতে বেশী মাটি না পাওয়াতে তা শীঘ্র অঙ্কুরিত হয়ে উঠল, কিন্তু সূর্য উঠলে পর পুড়ে গেল,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর কতক বীজ পাষাণময় ভূমিতে পড়িল, যেখানে অধিক মৃত্তিকা ছিল না, তাহাতে অধিক মৃত্তিকা না পাওয়াতে তাহা শীঘ্র অঙ্কুরিত হইয়া উঠিল,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেখানে বেশী মাটি ছিল না। মাটি গভীর ছিল না বলে তাড়াতাড়ি চারা গজিয়ে উঠল,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কতগুলো বীজ পাথুরে জমিতে পড়ল। সেখানে বেশী মাটি ছিল না। মাটি গভীর ছিল না বলে তাড়াতাড়ি চারা গজিয়ে উঠল,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আর কিছু বীজ পড়ল পাথুরে জমিতে, সেখানে মাটি বেশী ছিল না। পর্যাপ্ত মাটি না থাকায় বীজগুলি তাড়াতাড়ি, অঙ্কুরিত হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আবার কতকগুলি বীজ পাথুরে জমিতে পড়ল, সেখানে মাটি বেশী ছিল না৷ মাটি বেশী না থাকাতে তাড়াতাড়ি অঙ্কুর বের হল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর কিছু বীজ পাথুরে মাটিতে পড়ল, যেখানে ঠিকমত মাটি পেল না, সেগুলি ঠিকমত মাটি না পেয়ে তাড়াতাড়ি অঙ্কুর বের হলো, কিন্তু সূর্য্য উঠলে সেগুলি পুড়ে গেল,