Matthew 14:13 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ঈসা তা শুনে সেখান থেকে নৌকা যোগে একাকী একটি নির্জন স্থানে প্রস্থান করলেন; আর লোকেরা তা শুনে নানা নগর থেকে এসে স্থলপথে তাঁর পিছনে পিছনে চলতে লাগল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই ঘটনার সংবাদ শুনে যীশু নৌকায় একান্তে এক নির্জন স্থানে গেলেন। একথা শুনতে পেয়ে অনেক লোক বিভিন্ন নগর থেকে পায়ে হেঁটে তাঁকে অনুসরণ করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যীশু তাহা শুনিয়া তথা হইতে নৌকাযোগে বিরলে এক নির্জ্জন স্থানে প্রস্থান করিলেন; আর লোকসমূহ তাহা শুনিয়া নানা নগর হইতে আসিয়া স্থলপথে তাঁহার পশ্চাৎ গমন করিল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যীশু সব কথা শুনে একা একটা নৌকা করে সেখান থেকে রওনা হয়ে কোন এক নির্জন জায়গায় চলে গেলেন৷ কিন্তু লোকেরা তা জানতে পেরে বিভিন্ন নগর থেকে বেরিয়ে হাঁটা পথ ধরে তাঁর সঙ্গ ধরল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যীশু তা শুনে সেখান থেকে নৌকায় করে একা এক নির্জন জায়গায় গেলেন; আর লোকসবাই তা শুনে নানা শহর থেকে এসে হাঁটা পথ তাঁর অনুসরণ করল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যীশু তাহা শুনিয়া তথা হইতে নৌকা যোগে বিরলে এক নির্জন স্থানে প্রস্থান করিলেন; আর লোকসমূহ তাহা শুনিয়া নানা নগর হইতে আসিয়া স্থলপথে তাঁহার পশ্চাৎ গমন করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যোহনের মৃত্যুর খবর শুনে যীশু একাই সেখান থেকে নৌকায় করে একটা নির্জন জায়গায় চলে গেলেন। লোকেরা সেই কথা শুনে ভিন্ন ভিন্ন গ্রাম থেকে হাঁটা-পথে তাঁর পিছন ধরল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইয়াহিয়ার মৃত্যুর খবর শুনে ঈসা একাই সেখান থেকে নৌকায় করে একটা নির্জন জায়গায় চলে গেলেন। লোকেরা সেই কথা শুনে ভিন্ন ভিন্ন গ্রাম থেকে হাঁটা-পথে তাঁর পিছন ধরল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঐ সংবাদ শুনে যীশু সেখান থেক নৌকাযোগে এক নির্জন স্থানে চলে গেলেন। জনসাধারণ সে খবর জানতে পেরে বিভিন্ন অঞ্চল থেকে পায়ে হেঁটে তাঁকে অনুসরণ করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যীশু সব কথা শুনে একা একটা নৌকা করে সেখান থেকে রওনা হয়ে কোন এক নির্জন জায়গায় চলে গেলেন৷ কিন্তু লোকেরা তা জানতে পেরে বিভিন্ন নগর থেকে বেরিয়ে হাঁটা পথ ধরে তাঁর সঙ্গ ধরল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যীশু তা শুনে সেখান থেকে নৌকায় করে একা এক নির্জন জায়গায় চলে গেলেন; আর লোক সবাই তা শুনে নানা শহর থেকে এসে হাঁটা পথে তাঁর অনুসরণ করল।