Matthew 14:2 — Compare Translations

10 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তাঁর কর্মচারীদেরকে বললেন, ইনি সেই বাপ্তিস্মদাতা ইয়াহিয়া; যিনি মৃতদের মধ্য থেকে জীবিত হয়ে উঠেছেন, আর সেজন্য পরাক্রমগুলো তাঁতে কাজ করে চলেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁর পরিচারকদের বললেন, “ইনি সেই বাপ্তিষ্মদাতা যোহন, যিনি মৃত্যু থেকে বেঁচে উঠেছেন! সেই কারণে এইসব অলৌকিক ক্ষমতা তাঁর মধ্যে রয়েছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আপনার দাসগণকে কহিলেন, ইনি সেই যোহন বাপ্তাইজক; তিনি মৃতদের মধ্য হইতে উঠিয়াছেন, আর সেই জন্য পরাক্রম সকল তাঁহাতে কার্য্য সাধন করিতেছে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তিনি তাঁরচাকরদের বললেন, ‘এই লোক নিশ্চয়ই বাপ্তিস্মদাতা য়োহন৷ সে নিশ্চয়ইমৃত লোকদের মধ্য থেকে বেঁচে উঠেছে৷ আর সেইজন্যইএইসব অলৌকিক কাজ করতে পারছে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর নিজের দাসদেরকে বললেন, ইনি সেই যোহন বাপ্তিস্মদাতা; তিনি মৃতদের মধ্যে থেকে উঠেছেন, আর সেই জন্য অলৌকিক কাজ সব করতে পারছেন ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি মৃতদের মধ্য হইতে উঠিয়াছেন, আর সেই জন্য পরাক্রম সকল তাঁহাতে কার্য সাধন করিতেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ইনি তরিকাবন্দীদাতা ইয়াহিয়া; মৃত্যু থেকে বেঁচে উঠেছেন। সেইজন্যই উনি এই সব অলৌকিক চিহ্ন-কাজ করছেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইনিই বাপ্তিস্মদাতা যোহন, ইনি মৃতদের মধ্য থেকে পুনরুথ্থিত হয়েছেন, তাই এই সমস্ত অলৌকিক শক্তি তাঁর মধ্যে সক্রিয় হয়ে উঠেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিনি তাঁর চাকরদের বললেন, “এই লোক নিশ্চয়ই বাপ্তিস্মদাতা যোহন৷ সে নিশ্চয়ই মৃত লোকদের মধ্য থেকে বেঁচে উঠেছে৷ আর সেইজন্যই এইসব অলৌকিক কাজ করতে পারছে৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর নিজের দাসদেরকে বললেন, ইনি সেই বাপ্তিষ্মদাতা যোহন; তিনি মৃতদের মধ্যে থেকে উঠেছেন, আর সেইজন্য এইসব অলৌকিক কাজ সব করতে পারছেন।