Matthew 14:22 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ঈসা তখনই সাহাবীদেরকে দৃঢ়ভাবে বলে দিলেন, যেন তাঁরা নৌকায় উঠে তাঁর আগে অন্য পারে যান, আর ইতোমধ্যে তিনি লোকদেরকে বিদায় করে দেবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পর মুহূর্তেই যীশু শিষ্যদের নৌকায় তুলে দিয়ে তাঁর যাওয়ার আগেই সাগরের অপর পারে তাঁদের চলে যেতে বললেন, ইতিমধ্যে তিনি সকলকে বিদায় দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যীশু তখনই শিষ্যদিগকে দৃঢ় করিয়া বলিয়া দিলেন, যেন তাঁহারা নৌকায় উঠিয়া, তাঁহার অগ্রে পরপারে যান, আর ইতিমধ্যে তিনি লোকদিগকে বিদায় করিয়া দিবেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এরপরইযীশু তাঁর শিষ্যদের নৌকায় করে হ্রদের অপর পারে তাঁর সেখানে যাবার আগে তাদের পৌঁছাতে বললেন৷ এরপর তিনি লোকদের বিদায় জানালেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর যীশু তখনই শিষ্যদেরকে বলে দিলেন, যেন তাঁরা নৌকায় উঠে তাঁর আগে অন্য পারে যান, আর এর মধ্যে তিনি লোকদেরকে বিদায় করে দিলেন ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যীশু তখন শিষ্যদিগকে দৃঢ় করিয়া বলিয়া দিলেন, যেন তাঁহারা নৌকায় উঠিয়া তাঁহার অগ্রে অন্যপারে যান, আর ইতিমধ্যে তিনি লোকদিগকে বিদায় করিয়া দিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পরে যীশু শিষ্যদের তাগাদা দিলেন যেন তাঁরা নৌকায় উঠে তাঁর আগে অন্য পারে যান, আর এদিকে তিনি লোকদের বিদায় করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পরে ঈসা সাহাবীদের তাগাদা দিলেন যেন তাঁরা নৌকায় উঠে তাঁর আগে অন্য পারে যান, আর এদিকে তিনি লোকদের বিদায় করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এরপরেই যীশু শিষ্যদের নৌকায় তুলে দিয়ে তাঁর আগে সাগরের অপর পারে পাঠিয়ে দিলেন এবং সেই সঙ্গে জনতাকেও তিনি বিদায় দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপরই যীশু তাঁর শিষ্যদের নৌকায় করে হ্রদের অপর পারে তাঁর সেখানে যাবার আগে তাদের পৌঁছাতে বললেন৷ এরপর তিনি লোকদের বিদায় জানালেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যীশু তখনই শিষ্যদের বলে দিলেন, যেন তাঁরা নৌকায় উঠে তাঁর আগে অন্য পারে যান, আর সেই দিন তিনি লোকদেরকে বিদায় করে দেন।