Matthew 14:23 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি লোকদেরকে বিদায় করে বিরলে মুনাজাত করার জন্য পর্বতে উঠলেন। সন্ধ্যা হলে তিনি সেই স্থানে একাকী থাকলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের বিদায় করার পর তিনি একা প্রার্থনা করার জন্য এক পর্বতের উপরে উঠলেন। সন্ধ্যা ঘনিয়ে এলে তিনি সেখানে একাই ছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি লোকদিগকে বিদায় করিয়া বিরলে প্রার্থনা করিবার নিমিত্ত পর্ব্বতে উঠিলেন। সন্ধ্যা হইলে তিনি সেই স্থানে একাকী থাকিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
লোকদের বিদায় দিয়ে., প্রার্থনা করবার জন্য তিনি একা পাহাড়ে উঠে গেলেন৷ অন্ধকার হয়ে গেলেও তিনি সেখানে একাই রইলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পরে তিনি লোকদেরকে বিদায় করে নির্জনে প্রার্থনা করবার জন্য পর্বতে উঠলেন। সন্ধ্যা হলে তিনি সেই জায়গায় একা থাকলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি লোকদিগকে বিদায় করিয়া বিরলে প্রার্থনা করিবার নিমিত্ত পর্বতে উঠিলেন। সন্ধ্যা হইলে তিনি সেই স্থানে একাকী থাকিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লোকদের বিদায় করে প্রার্থনা করবার জন্য তিনি একা পাহাড়ে উঠে গেলেন। যখন সন্ধ্যা ঘনিয়ে আসল তখনও তিনি সেখানে একাই রইলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লোকদের বিদায় করে মুনাজাত করবার জন্য তিনি একা পাহাড়ে উঠে গেলেন। যখন সন্ধ্যা ঘনিয়ে আসল তখনও তিনি সেখানে একাই রইলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এইভাবে জনতাকে এড়িয়ে তিনি একা প্রার্থনা করার জন্য পাহাড়ে উঠে গেলেন। সন্ধ্যার পরেও তিনি সেখান একাই রইলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লোকদের বিদায় দিয়ে, প্রার্থনা করবার জন্য তিনি একা পাহাড়ে উঠে গেলেন৷ অন্ধকার হয়ে গেলেও তিনি সেখানে একাই রইলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তিনি লোকদেরকে বিদায় করে নির্জনে প্রার্থনা করবার জন্য পাহাড়ে চলে গেলেন। যখন সন্ধ্যা হল, তিনি সেই জায়গায় একা থাকলেন।