Matthew 14:35 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেখানকার লোকেরা তাঁকে চিনতে পেরে চারদিকে সেই দেশের সর্বত্র সংবাদ পাঠালো এবং যত অসুস্থ লোক ছিল সকলকে তাঁর কাছে আনালো;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেখানকার লোকেরা যখন তাঁকে চিনতে পারল তারা চতুর্দিকে খবর পাঠাল। লোকেরা সব অসুস্থ ব্যক্তিদের তাঁর কাছে নিয়ে এল,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তথাকার লোকেরা তাঁহাকে চিনিতে পারিয়া চারিদিকে সেই দেশের সর্ব্বত্র সংবাদ পাঠাইল, এবং যত পীড়িত লোক ছিল, সকলকে তাঁহার নিকটে আনাইল; আর তাঁহাকে বিনতি করিল,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সেইঅঞ্চলের লোকরা তাঁকে চিনতে পেরে সেইঅঞ্চলের সব জায়গায় লোকদের কাছে তাঁর আসার খবর রটিয়ে দিল৷ তখন লোকেরা তাদের মধ্যে যাঁরা অসুস্থ ছিল তাদের সকলকে যীশুর কাছে নিয়ে এল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সেখানকার লোকেরা তাঁকে চিনতে পেরে চারদিকে সেই দেশের সব জায়গায় খবর পাঠালএবং যত অসুস্থ লোক ছিল, সবাইকে তাঁর কাছে আনল;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তথাকার লোকেরা তাঁহাকে চিনিতে পারিয়া চারিদিকে সেই দেশের সর্বত্র সংবাদ পাঠাইল, এবং যত পীড়িত লোক ছিল, সকলকে তাঁহার নিকটে আনাইল;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেখানকার লোকেরা যীশুকে চিনতে পেরে এলাকার সব জায়গায় খবর পাঠাল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেখানকার লোকেরা ঈসাকে চিনতে পেরে এলাকার সব জায়গায় খবর পাঠাল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেখানকার লোকেরা তাঁকে চিনতে পেরে তাদের আশেপাশে দেশের সর্বত্র সংবাদ পাঠিয়ে দিল এবং ব্যাধিগ্রস্ত লোকদের তাঁর কাছে নিয়ে এল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই অঞ্চলের লোকরা তাঁকে চিনতে পেরে সেই অঞ্চলের সব জায়গায় লোকদের কাছে তাঁর আসার খবর রটিয়ে দিল৷ তখন লোকেরা তাদের মধ্যে যাঁরা অসুস্থ ছিল তাদের সকলকে যীশুর কাছে নিয়ে এল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেখানকার লোকেরা যীশুকে চিনতে পেরেছিলেন, তখন তারা চারদিকে সেই দেশের সব জায়গায় খবর পাঠাল এবং যত অসুস্থ লোক ছিল, সবাইকে তাঁর কাছে আনল;