Matthew 14:36 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তাঁকে ফরিয়াদ করলো, যেন অসুস্থরা তাঁর চাদরের কিনারাটা কেবল স্পর্শ করতে পারে; আর যত লোক স্পর্শ করলো তারা সকলে সুস্থ হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর তাঁর কাছে মিনতি করল, যেন অসুস্থরা কেবলমাত্র তাঁর পোশাকের আঁচলটুকু স্পর্শ করতে পারে। আর যারাই তাঁকে স্পর্শ করল তারা সকলে সুস্থ হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যেন উহারা তাঁহার বস্ত্রের থোপমাত্র স্পর্শ করিতে পায়; আর যত লোক স্পর্শ করিল, সকলে সুস্থ হইল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তারা যীশুকে অনুরোধ করল, য়েন সেইরোগীরা কেবল তাঁর পোশাকের ঝালর স্পর্শ করতে পারে৷ আর যাঁরা স্পর্শ করল, তারাইসুস্থ হয়ে গেল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর তাঁকে বিনতি করল, যেন ওরা তাঁর পোশাকের ঝালর মাত্র স্পর্শ করতে পায়; আর যত লোক স্পর্শ করল, সবাই সুস্থ হল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাঁহাকে বিনতি করিল, যেন উহারা তাঁহার বস্ত্রের থোপমাত্র স্পর্শ করিতে পায়; আর যত লোক স্পর্শ করিল, সকলে সুস্থ হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাতে লোকেরা অসুস্থদের যীশুর কাছে আনল এবং তাঁকে অনুরোধ করল যেন সেই অসুস্থরা তাঁর চাদরের কিনারাটা কেবল ছুঁতে পারে; আর যত লোক তা ছুঁলো তারা সবাই সুস্থ হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাতে লোকেরা অসুস্থদের ঈসার কাছে আনল এবং তাঁকে অনুরোধ করল যেন সেই অসুস্থরা তাঁর চাদরের কিনারাটা কেবল ছুঁতে পারে; আর যত লোক তা ছুঁলো তারা সবাই সুস্থ হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা তাঁকে মিনতি জানাল যেন তাঁর বসনপ্রান্তটুকু শুধু স্পর্শ করতে পারে। যত লোক তা স্পর্শ করল, তারা সবাই নিরাময় হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা যীশুকে অনুরোধ করল, যেন সেই রোগীরা কেবল তাঁর পোশাকের ঝালর স্পর্শ করতে পারে৷ আর যাঁরা স্পর্শ করল, তারাই সুস্থ হয়ে গেল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তাঁকে মিনতি করল, যেন ওরা তাঁর পোশাকের ঝালর একটু ছুঁতে পারে; আর যত লোক তাঁকে ছুঁলো, সবাই সুস্থ হল।