Matthew 14:6 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু হেরোদের জন্মদিনের উৎসব উপস্থিত হলে, হেরোদিয়ার কন্যা লোকদের মধ্যে নেচে হেরোদকে সন্তুষ্ট করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হেরোদের জন্মদিনে হেরোদিয়ার মেয়ে সকলের জন্য নৃত্য করে হেরোদকে এমন সন্তুষ্ট করল যে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু হেরোদের জন্মদিনের উৎসব উপস্থিত হইলে, হেরোদিয়ার কন্যা সভামধ্যে নাচিয়া হেরোদকে সন্তুষ্ট করিল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এরপর হেরোদের জন্মদিন এল, সেইউত্সবে হেরোদিয়ার মেয়ে, হেরোদ ও তাঁর অতিথিদের সামনে নেচে হেরোদকে খুব খুশী করল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু হেরোদের জন্মদিন এলো, হেরোদিয়ার মেয়ে সভার মধ্যে নেচে হেরোদকে সন্তুষ্ট করল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু হেরোদের জন্মদিনের উৎসব উপস্থিত হইলে, হেরোদিয়ার কন্যা সভামধ্যে নাচিয়া হেরোদকে সন্তুষ্ট করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হেরোদের জন্মদিনের উৎসবে হেরোদিয়ার মেয়ে উপস্থিত লোকদের সামনে নেচে হেরোদকে সন্তুষ্ট করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হেরোদের জন্মদিনের উৎসবে হেরোদিয়ার মেয়ে উপস্থিত লোকদের সামনে নেচে হেরোদকে সন্তুষ্ট করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হেরোদের জন্মদিনে হেরোদিয়ার কন্যা দরবারে নেচে হেরোদকে খুশী করেছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর হেরোদের জন্মদিন এল, সেই উৎসবে হেরোদিয়ার মেয়ে, হেরোদ ও তাঁর অতিথিদের সামনে নেচে হেরোদকে খুব খুশী করল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু হেরোদের জন্মদিন এলো, হেরোদিয়ার মেয়ে সভার মধ্যে নেচে হেরোদকে সন্তুষ্ট করল।