Matthew 14:9 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এতে বাদশাহ্‌ দুঃখিত হলেন, কিন্তু যারা তাঁর সঙ্গে বসেছিল তাদের সম্মুখে তিনি শপথ করেছিলেন বলে তা দিতে হুকুম করলেন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এতে রাজা হেরোদ মর্মাহত হলেন, কিন্তু তাঁর নিজের শপথের জন্য ও যাঁরা তাঁর সঙ্গে ভোজসভায় বসেছিলেন তাঁদের জন্য তিনি তাঁর অনুরোধ রক্ষার আদেশ দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইহাতে রাজা দুঃখিত হইলেন, কিন্তু আপন শপথ হেতু, এবং যাহারা তাঁহার সঙ্গে বসিয়াছিল, তাহাদের হেতু, তাহা দিতে আজ্ঞা করিলেন,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যদিও রাজা হেরোদ এতে খুব দুঃখিত হলেন, তবু তিনি শপথ করেছিলেন বলে এবং যাঁরা তাঁর সঙ্গে খেতে বসেছিলেন তারা সেই শপথের কথা শুনেছিলেন বলে সম্মানের কথা ভেবে তিনি তা দিতে হুকুম করলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এতে রাজা দুঃখিত হলেন, কিন্তু নিজের শপথের কারণেএবং যারা তাঁর সঙ্গে বসেছিল, তাদের কারণে, তা দিতে আজ্ঞা করলেন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইহাতে রাজা দুঃখিত হইলেন, কিন্তু আপন শপথ হেতু, এবং যাহারা তাঁহার সঙ্গে বসিয়াছিল, তাহাদের হেতু,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এতে রাজা হেরোদ দুঃখিত হলেন, কিন্তু যাঁরা তাঁর সংগে খেতে বসেছিলেন তাঁদের সামনে শপথ করেছিলেন বলে তিনি তা দিতে আদেশ করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এতে বাদশাহ্‌ হেরোদ দুঃখিত হলেন, কিন্তু যাঁরা তাঁর সংগে খেতে বসেছিলেন তাঁদের সামনে কসম খেয়েছিলেন বলে তিনি তা দিতে হুকুম করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা এতে অত্যন্ত দুঃখিত হলেন, কিন্তু নিজের শপথের কথা এবং আমন্ত্রিতেরা কি মনে করবেন, তাই ভেবে তিনি তাই দিতে আদেশ দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদিও রাজা হেরোদ এতে খুব দুঃখিত হলেন, তবু তিনি শপথ করেছিলেন বলে এবং যাঁরা তাঁর সঙ্গে খেতে বসেছিলেন তারা সেই শপথের কথা শুনেছিলেন বলে সম্মানের কথা ভেবে তিনি তা দিতে হুকুম করলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এতে রাজা দুঃখিত হলেন, কিন্তু নিজের শপথের কারণে এবং যারা তাঁর সঙ্গে ভোজে বসেছিল, তাদের কারণে, তা দিতে আজ্ঞা করলেন,