Matthew 15:11 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মুখের ভিতরে যা যায়, তা যে মানুষকে নাপাক করে, এমন নয়, কিন্তু মুখ থেকে যা বের হয়, তা-ই মানুষকে নাপাক করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মানুষের মুখ দিয়ে যা প্রবেশ করে তা তাকে অশুচি করে না, কিন্তু যা তার মুখ দিয়ে বের হয়ে আসে তাই তাকে ‘অশুচি’ করে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মুখের ভিতরে যাহা যায়, তাহা যে মনুষ্যকে অশুচি করে, এমন নয়, কিন্তু মুখ হইতে যাহা বাহির হয়, তাহাই মনুষ্যকে অশুচি করে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
মানুষ যা খায় তা মানুষকে অশুচি করে না৷ কিন্তু মুখের ভেতর থেকে যা বের হয়ে আসে, তাইমানুষকে অশুচি করে৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
মুখের ভেতরে যা কিছু যায়, তা যে মানুষকে অপবিত্র করে, এমন নয়, কিন্তু মুখ থেকে যা বের হয়, সেসব মানুষকে অপবিত্র করে।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মুখের ভিতরে যাহা যায়, তাহা যে মনুষ্যকে অশুচি করে, এমন নয়, কিন্তু মুখ হইতে যাহা বাহির হয়, তাহাই মনুষ্যকে অশুচি করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মুখের ভিতরে যা যায় তা মানুষকে অশুচি করে না, কিন্তু মুখের ভিতর থেকে যা বের হয়ে আসে তা-ই মানুষকে অশুচি করে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মুখের ভিতরে যা যায় তা মানুষকে নাপাক করে না, কিন্তু মুখের ভিতর থেকে যা বের হয়ে আসে তা-ই মানুষকে নাপাক করে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মুখের মধ্যে যা যায় তা মানুষকে অশুচি করে না, কিন্তু মুখ থেকে যা বেরিয়ে আসে তা-ই মানুষকে অশুচি করে তোলে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মানুষ যা খায় তা মানুষকে অশুচি করে না৷ কিন্তু মুখের ভেতর থেকে যা বের হয়ে আসে, তাই মানুষকে অশুচি করে৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মুখের ভেতরে যা কিছু যায়, তা যে মানুষকে অপবিত্র করে, এমন নয়, কিন্তু মুখ থেকে যা বের হয়, সে সব মানুষকে অপবিত্র করে।”