Matthew 15:12 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন সাহাবীরা কাছে এসে তাঁকে বললেন, আপনি কি জানেন, এই কথা শুনে ফরীশীরা অপমান বোধ করেছে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন শিষ্যেরা তাঁর কাছে এসে বললেন, “আপনি কি জানেন, ফরিশীরা একথা শুনে মনে আঘাত পেয়েছে?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন শিষ্যগণ নিকটে আসিয়া তাঁহাকে কহিলেন, আপনি কি জানেন, এই কথা শুনিয়া ফরীশীরা বিঘ্ন পাইয়াছে?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তখন যীশুর শিষ্যরা তাঁর কাছে এসে বললেন, ‘আপনি কি জানেন ফরীশীরা আপনার এই কথা শুনে অপমান বোধ করছেন?’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তখন শিষ্যরা কাছে এসে তাঁকে বললেন, “আপনি কি জানেন, এই কথা শুনে ফরীশীরা আঘাত পেয়েছে?”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন শিষ্যগণ নিকটে আসিয়া তাঁহাকে কহিলেন, আপনি কি জানেন, এই কথা শুনিয়া ফরীশীরা বিঘ্ন পাইয়াছে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন তাঁর শিষ্যেরা এসে তাঁকে বললেন, “ফরীশীরা আপনার এই কথা শুনে যে অপমান বোধ করেছেন, তা কি আপনি জানেন?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন তাঁর সাহাবীরা এসে তাঁকে বললেন, “ফরীশীরা আপনার এই কথা শুনে যে অপমান বোধ করেছেন, তা কি আপনি জানেন?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন শিষ্যরা এসে তাঁকে বললেন, একথা শুনে ফরিশীরা বড় আঘাত পেয়েছে, তা কি আপনি জানেন?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন যীশুর শিষ্যরা তাঁর কাছে এসে বললেন, “আপনি কি জানেন ফরীশীরা আপনার এই কথা শুনে অপমান বোধ করছেন?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন শিষ্যরা কাছে এসে তাঁকে বললেন, “আপনি কি জানেন, এই কথা শুনে ফরীশীরা আঘাত পেয়েছে?”