Matthew 15:2 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আপনার সাহাবীরা কি জন্য প্রাচীনদের পরম্পরাগত নিয়ম লঙ্ঘন করে? কেননা আহার করার সময়ে তারা হাত ধোয় না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আপনার শিষ্যেরা কেন প্রাচীনদের পরম্পরাগত নিয়ম ভঙ্গ করে? তারা খাবার আগে কেন তাদের হাত ধোয় না?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আপনার শিষ্যগণ কি জন্য প্রাচীনদের পরম্পরাগত বিধি লঙ্ঘন করে? কেননা আহার করিবার সময়ে তাহারা হাত ধোয় না।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
‘আমাদের পিতৃপুরুষরা য়ে নিয়ম আমাদের দিয়েছেন, আপনার অনুগামীরা কেন তা মেনে চলে না? খাওয়ার আগে তারা ঠিকমতো হাত ধোয় না!’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আপনার শিষ্যরা কি জন্য প্রাচীন পূর্বপুরুষদের নিয়ম কানুন পালন করে না? কারণ খাওয়ার সময়ে তারা হাত ধোয় না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা আহার করিবার সময়ে তাহারা হাত ধোয় না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“পুরানো দিনের ধর্ম-শিক্ষকদের দেওয়া যে নিয়ম চলে আসছে আপনার শিষ্যেরা তা মেনে চলে না কেন? খাওয়ার আগে তারা হাত ধোয় না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“পুরানো দিনের আলেমদের দেওয়া যে নিয়ম চলে আসছে আপনার সাহাবীরা তা মেনে চলে না কেন? খাওয়ার আগে তারা হাত ধোয় না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আপনার শিষ্যরা কেন পূর্বপুরুষদের প্রবর্তিত নিয়ম ভঙ্গ করে? খাবার সময় তারা হাত ধোয় না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আমাদের পিতৃপুরুষরা যে নিয়ম আমাদের দিয়েছেন, আপনার অনুগামীরা কেন তা মেনে চলে না? খাওয়ার আগে তারা ঠিকমতো হাত ধোয় না!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আপনার শিষ্যরা কি জন্য প্রাচীন পূর্বপুরুষদের নিয়ম কানুন পালন করে না? কারণ খাওয়ার দিনের তারা হাত ধোয় না।