Matthew 15:33 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সাহাবীরা তাঁকে বললেন, নির্জন স্থানে আমরা কোথায় এত রুটি পাব যে, এত লোককে তৃপ্ত করতে পারি?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁর শিষ্যেরা উত্তর দিলেন, “এত লোককে খাওয়ানোর জন্য এই প্রত্যন্ত স্থানে আমরা কোথায় যথেষ্ট খাবার পাব?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
শিষ্যেরা তাঁহাকে কহিলেন, নির্জ্জন স্থানে আমরা কোথায় এত রুটী পাইব যে, এত লোককে তৃপ্ত করিতে পারি?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তখন শিষ্যরা তাঁকে বললেন, ‘এইনির্জন জায়গায় এত লোককে খাওয়ানোর মতো অতো খাবার আমরা কোথায় পাবো?’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
শিষ্যেরা তাঁকে বললেন, “এই ফাঁকা জায়গায় আমরা কোথায় এত রুটি পাব এবং এত লোককে কি ভাবে তৃপ্ত করব?”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
নির্জন স্থানে আমরা কোথায় এত রুটি পাইব যে, এত লোককে তৃপ্ত করিতে পারি?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শিষ্যেরা তাঁকে বললেন, “এই নির্জন জায়গায় এত লোককে খাওয়াবার মত রুটি আমরা কোথায় পাব?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সাহাবীরা তাঁকে বললেন, “এই নির্জন জায়গায় এত লোককে খাওয়াবার মত রুটি আমরা কোথায় পাব?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শিষ্যেরা তাঁকে বললেন, এই বিজন প্রান্তরে এই বিরাট জনতাকে খাওয়াবার মত রুটি আমরা কোথায় পাব?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন শিষ্যরা তাঁকে বললেন, “এই নির্জন জায়গায় এত লোককে খাওয়ানোর মতো অতো খাবার আমরা কোথায় পাবো?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁর শিষ্যেরা উত্তর দিয়ে বললেন, “এই নির্জন জায়গায় আমরা কোথা থেকে এত রুটি পাবো এবং এত লোককে কিভাবে তৃপ্ত করব?”