Matthew 15:34 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ঈসা তাঁদেরকে বললেন, তোমাদের কাছে কয়-খানা রুটি আছে? তাঁরা বললেন, সাতখানা, আর কয়েকটি ছোট মাছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যীশু জিজ্ঞাসা করলেন, “তোমাদের কাছে কতগুলি রুটি আছে?” তাঁরা উত্তর দিলেন, “সাতটি, আর কয়েকটি ছোটো মাছ।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যীশু তাঁহাদিগকে বলিলেন, তোমাদের কাছে কয়খানা রুটী আছে? তাঁহারা কহিলেন, সাতখানা, আর কয়েকটী ছোট মাছ।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যীশু তাঁদের বললেন, ‘তোমাদের কাছে কটা রুটি আছে?’ তারা বললেন, ‘সাতখানা রুটি ও কয়েকটা ছোট মাছ আছে৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যীশু তাঁদের বললেন, “তোমাদের কাছে কতগুলি রুটি আছে?” তাঁরা বললেন, “সাতখানা, আর কয়েকটি ছোট মাছ আছে।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যীশু তাঁহাদিগকে বলিলেন, তোমাদের কাছে কয়খানা রুটি আছে? তাঁহারা কহিলেন, সাতখানা, আর কয়েকটি ছোট মাছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যীশু তাঁদের বললেন, “তোমাদের কাছে কয়টা রুটি আছে?” শিষ্যেরা বললেন, “সাতটা রুটি আর কয়েকটা ছোট মাছ আছে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঈসা তাঁদের বললেন, “তোমাদের কাছে কয়টা রুটি আছে?” সাহাবীরা বললেন, “সাতটা রুটি আর কয়েকটা ছোট মাছ আছে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যীশু তাদের বললেন, তোমাদের কাছে ক'খানা রুটি আছে? তাঁরা বললেন, সাতখানা রুটি আর কয়েকটি ছোট ভাজা মাছ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যীশু তাঁদের বললেন, “তোমাদের কাছে কটা রুটি আছে?” তাঁরা বললেন, “সাতখানা রুটি ও কয়েকটা ছোট মাছ আছে৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যীশু তাঁদের বললেন, “তোমাদের কাছে কতগুলি রুটি আছে?” তাঁরা বললেন, “সাতখানা, আর কয়েকটি ছোট মাছ আছে।”