Matthew 15:37 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন সকলে আহার করে তৃপ্ত হল এবং যেসব গুঁড়াগাড়া অবশিষ্ট রইলো, তাতে পূর্ণ সাত ঝুড়ি তাঁরা উঠিয়ে নিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সবাই খেয়ে পরিতৃপ্ত হল। পরে শিষ্যেরা অবশিষ্ট রুটির টুকরো সংগ্রহ করে সাতটি ঝুড়ি পূর্ণ করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন সকলে আহার করিয়া তৃপ্ত হইল; এবং যে সকল গুঁড়াগাঁড়া অবশিষ্ট রহিল, তাহাতে পূর্ণ সাত ঝুড়ি তাঁহারা উঠাইয়া লইলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
লোকেরা সবাইবেশ পেট ভরে খেল৷ টুকরো-টাকরা যা পড়ে রইল, তা তোলা হলে পর তা দিয়ে সাতটাটুকরি ভর্তি হয়ে গেল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তখন সবাই খাবার খেয়ে তৃপ্ত হল এবং যে সমস্ত খাবারের টুকরো অবশিষ্ট ছিল তা তাঁরা একজায়গায় জমা করলেন এবং সাতটা ঝুঁড়ি ভর্তি করে তুলে নিলেন ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন সকলে আহার করিয়া তৃপ্ত হইল; এবং যে সকল গুঁড়াগাঁড়া অবশিষ্ট রহিল, তাহাতে পূর্ণ সাত ঝুড়ি তাঁহারা উঠাইয়া লইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লোকেরা সবাই পেট ভরে খেল, আর যে টুকরাগুলো পড়ে রইল শিষ্যেরা তা তুলে নিয়ে সাতটা টুকরি পূর্ণ করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লোকেরা সবাই পেট ভরে খেল, আর যে টুকরাগুলো পড়ে রইল সাহাবীরা তা তুলে নিয়ে সাতটা টুকরি পূর্ণ করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সকলে খেয়ে পরিতৃপ্ত হল। শিষ্যেরা অবশিষ্ট টুকরোগুলি জমা করে সাতটি ঝুড়ি ভর্তি করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লোকেরা সবাই বেশ পেট ভরে খেল৷ টুকরো-টাকরা যা পড়ে রইল, তা তোলা হলে পর তা দিয়ে সাতটা টুকরি ভর্ত্তি হয়ে গেল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন লোকেরা পেট ভরে খেল এবং সন্তুষ্ট হলো; পরে শিষ্যরা পড়ে থাকা অবশিষ্ট গুঁড়াগাঁড়া জড়ো করে পুরোপুরি সাত ঝুড়ি ভর্তি করে তুলে নিলেন।