Matthew 15:6 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে তার পিতাকে বা তার মাতাকে আর সম্মান করবে না; এভাবে তোমরা তোমাদের পরম্পরাগত নিয়মের জন্য আল্লাহ্র কালাম নিষ্ফল করেছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাহলে সে তার বাবাকে বা মাকে আর তা দিয়ে সম্মান করবে না। এভাবে তোমরা পরম্পরাগত ঐতিহ্যের নামে ঈশ্বরের বাক্যকে অমান্য করে থাকো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এইরূপে তোমরা আপনাদের পরম্পরাগত বিধির জন্য ঈশ্বরের বাক্য নিষ্ফল করিয়াছ।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তবে বাবা মায়ের প্রতি তার কর্তব্য কিছু থাকে না৷ তাই তোমাদের পরম্পরাগত রীতির দ্বারা তোমরা ঈশ্বরের আদেশ মূল্যহীন করেছ৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এইভাবে তোমরা নিজেদের পরম্পরাগত নিয়ম কানুনের জন্য ঈশ্বরের আদেশকে অগ্রাহ্য করছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহা ঈশ্বরকে দত্ত হইয়াছে,’ সে আপন পিতাকে বা আপন মাতাকে আর সমাদর করিবে না; এইরূপে তোমরা আপনাদের পরমপরাগত বিধির জন্য ঈশ্বরের বাক্য নিষ্ফল করিয়াছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তবে মা-বাবাকে তার আর সম্মান করবার দরকার নেই। আপনাদের এই সব চলতি নিয়মের জন্য আপনারা ঈশ্বরের বাক্য বাতিল করেছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তবে পিতা-মাতাকে তার আর সম্মান করবার দরকার নেই। আপনাদের এই সব চলতি নিয়মের জন্য আপনারা আল্লাহ্র কালাম বাতিল করেছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন তাকে আর নিজের পিতা-মাতার সেবা করতে হয় না। তোমারই তো নিজেদের পালিত প্রথার খাতিরে ঈশ্বরের আদেশ ব্যর্থ করেছ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তবে বাবা মায়ের প্রতি তার কর্তব্য কিছু থাকে না৷ তাই তোমাদের পরম্পরাগত রীতির দ্বারা তোমরা ঈশ্বরের আদেশ মূল্যহীন করেছ৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই ব্যক্তির বাবাকে বা তার মাকে আর সম্মান করার দরকার নেই, এই ভাবে তোমরা নিজেদের পরম্পরাগত নিয়ম কানুনের জন্য ঈশ্বরের বাক্যকে অগ্রাহ্য করছ।