Matthew 16:1 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ফরীশীরা ও সদ্দূকীরা তাঁকে পরীক্ষা করার জন্য কাছে এসে নিবেদন করলো, যেন তিনি তাদেরকে আসমান থেকে কোন চিহ্ন দেখান।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ফরিশী ও সদ্দূকীরা যীশুর কাছে এসে পরীক্ষা করার জন্য তাঁকে বলল যেন তিনি আকাশ থেকে তাদের কোনো চিহ্ন দেখান।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে ফরীশীরা ও সদ্দূকীরা নিকটে আসিয়া পরীক্ষা ভাবে তাঁহাকে নিবেদন করিল, যেন তিনি তাহাদিগকে আকাশ হইতে কোন চিহ্ন দেখান।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ফরীশী ও সদ্দূকীরা যীশুরকাছেএসেতাঁকে পরীক্ষা করতে চাইলেন৷ তাই তারা ঐশ্বরিক শক্তির চিহ্নস্বরূপ কোন অলৌকিক কাজ করে দেখাতে বললেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পরে ফরীশীরা ও সদ্দুকীরা তাঁর কাছে এসে পরীক্ষা করার জন্য, তাঁকে অনুরোধ করল, যেন তিনি তাদের আকাশ থেকে কোন চিহ্ন দেখান।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে ফরীশীরা ও সদ্দূকীরা নিকটে আসিয়া পরীক্ষা করিবার জন্য তাঁহাকে নিবেদন করিল, যেন তিনি তাহাদিগকে আকাশ হইতে কোন চিহ্ন দেখান।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে কয়েকজন ফরীশী ও সদ্দূকী যীশুকে পরীক্ষা করবার জন্য তাঁর কাছে আসলেন এবং স্বর্গ থেকে কোন চিহ্ন দেখাতে বললেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে কয়েকজন ফরীশী ও সদ্দূকী ঈসাকে পরীক্ষা করবার জন্য তাঁর কাছে আসলেন এবং বেহেশত থেকে কোন চিহ্ন দেখাতে বললেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ফরিশী ও সদ্দুকী সম্প্রদায়ের লোকেরা এসে যীশুকে পরীক্ষা করার উদ্দেশ্যে কোন একটি দিব্য নিদর্শন দেখাবার অনুরোধ তাঁকে জানালেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ফরীশী ও সদ্দূকীরা যীশুর কাছে এসে তাঁকে পরীক্ষা করতে চাইলেন৷ তাই তারা ঐশ্বরিক শক্তির চিহ্নস্বরূপ কোন অলৌকিক কাজ করে দেখাতে বললেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে ফরীশীরা ও সদ্দূকীরা তাঁর কাছে এসে পরীক্ষা করার জন্য, যীশুকে অনুরোধ করল, যেন তিনি তাদের আকাশ থেকে কোন চিহ্ন দেখান।