Matthew 16:11 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা কেন বোঝ না যে, আমি তোমাদেরকে রুটির বিষয় বলি নি? কিন্তু তোমরা ফরীশী ও সদ্দূকীদের খামি থেকে সাবধান থাক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি যে তোমাদের রুটির কথা বলিনি তা তোমরা বুঝতে পারোনি? তোমরা ফরিশী ও সদ্দূকীদের খামির থেকে সাবধান থেকো।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা কেন বুঝ না যে, আমি তোমাদিগকে রুটীর বিষয় বলি নাই? কিন্তু তোমরা ফরীশী ও সদ্দূকীদের তাড়ী হইতে সাবধান থাক।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তোমরা কেন বুঝতে পার না য়ে আমি তোমাদের রুটির বিষয় বলিনি? আমি তোমাদের ফরীশী ও সদ্দূকীদের খামির থেকে সতর্ক থাকতে বলেছি৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তোমরা কেন বোঝ না যে, আমি তোমাদের রুটি র বিষয়ে বলি নি? কিন্তু তোমরা ফরীশী ও সদ্দুকীদের খামির থেকে সাবধান থাক।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা কেন বুঝ না যে, আমি তোমাদিগকে রুটির বিষয় বলি নাই? কিন্তু তোমরা ফরীশী ও সদ্দূকীদের তাড়ী হইতে সাবধান থাক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি যে তোমাদের কাছে রুটির কথা বলি নি তা তোমরা কেন বোঝ না? ফরীশী ও সদ্দূকীদের খামি থেকে তোমরা সাবধান হও।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি যে তোমাদের কাছে রুটির কথা বলি নি তা তোমরা কেন বোঝ না? ফরীশী ও সদ্দূকীদের খামি থেকে তোমরা সাবধান হও।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা কেন বোঝ না, আমি রুটির সম্বন্ধে তোমাদের সাবধান হতে বলি নি, ফরিশী ও সদ্দুকীদের খামির সম্বন্ধে নয়, কিন্তু ফরিশী ও সদ্দুকীদের শিক্ষা সম্বন্ধে তিনি তাঁদের সতর্ক হয়ে থাকবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা কেন বুঝতে পার না যে আমি তোমাদের রুটির বিষয় বলিনি? আমি তোমাদের ফরীশী ও সদ্দূকীদের খামির থেকে সতর্ক থাকতে বলেছি৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা কেন বোঝ না যে, আমি তোমাদের রুটির বিষয়ে বলিনি? কিন্তু তোমরা ফরীশী ও সদ্দূকীদের খামির থেকে সাবধান থাক।”