Matthew 16:13 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ঈসা সিজারিয়া-ফিলিপীর অঞ্চলে গিয়ে তাঁর সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, ইবনুল-ইনসান কে, এই বিষয়ে লোকে কি বলে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যীশু যখন কৈসরিয়া-ফিলিপী অঞ্চলে এলেন, তিনি তাঁর শিষ্যদের জিজ্ঞাসা করলেন, “মনুষ্যপুত্র কে, এ সম্বন্ধে লোকে কী বলে?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যীশু কৈসরিয়া-ফিলিপীর অঞ্চলে গিয়া আপন শিষ্যদিগকে জিজ্ঞাসা করিলেন, মনুষ্যপুত্র কে, এ বিষয়ে লোকে কি বলে?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এরপর যীশু কৈসরিয়া, ফিলিপী অঞ্চলে এলেন৷ তিনি তাঁর শিষ্যদের জিজ্ঞেস করলেন, ‘মানবপুত্র কে?’ এবিষয়ে লোকে কি বলে?
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পরে যীশু কৈসরিয়ার ফিলিপীর অঞ্চলে গিয়ে তাঁর শিষ্যদের জিজ্ঞাসা করলেন, “মনুষ্যপুত্র কে, এ বিষয়ে লোকে কি বলে?”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যীশু কৈসরিয়া-ফিলিপীর অঞ্চলে গিয়া আপন শিষ্যদিগকে জিজ্ঞাসা করিলেন, মনুষ্যপুত্র কে, এই বিষয়ে লোকে কি বলে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে যীশু যখন কৈসরিয়া-ফিলিপি এলাকায় গেলেন তখন শিষ্যদের জিজ্ঞাসা করলেন, “মনুষ্যপুত্র কে, এই বিষয়ে লোকে কি বলে?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে ঈসা যখন সিজারিয়া-ফিলিপি এলাকায় গেলেন তখন সাহাবীদের জিজ্ঞাসা করলেন, “ইব্ন্তেআদম কে, এই বিষয়ে লোকে কি বলে?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সামন্তরাজ ফিলিপ নির্মিত নগরী সীজারিয়ার কাছাকাছি এসে যীশু শিষ্যদের জিজ্ঞাসা করলেন, মানবপুত্র কে, লোকে এ সম্বন্ধে কি বলে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর যীশু কৈসরিয়া, ফিলিপী অঞ্চলে এলেন৷ তিনি তাঁর শিষ্যদের জিজ্ঞেস করলেন, “মানবপুত্র কে?” এ বিষয়ে লোকে কি বলে?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে যীশু কৈসরিয়ার ফিলিপীর অঞ্চলে গিয়ে তাঁর শিষ্যদের জিজ্ঞাসা করলেন, “মনুষ্যপুত্র কে, এ বিষয়ে লোকে কি বলে?”