Matthew 16:18 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমিও তোমাকে বলছি, তুমি পিতর, আর এই পাথরের উপরে আমি আমার মণ্ডলী গাঁথবো, আর পাতালের ফটকগুলো তার বিপক্ষে প্রবল হবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর আমি তোমাকে বলি, তুমি পিতর, আর আমি এই পাথরের উপরে আমার মণ্ডলী নির্মাণ করব। আর পাতালের দ্বারসকল এর বিপক্ষে জয়ী হতে পারবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমিও তোমাকে কহিতেছি, তুমি পিতর, আর এই পাথরের উপরে আমি আপন মণ্ডলী গাঁথিব, আর পাতালের পুরদ্বার সকল তাহার বিপক্ষে প্রবল হইবে না।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আর আমিও তোমাকে বলছি, তুমি পিতর আর এইপাথরের ওপরেই আমি আমার মণ্ডলী গেঁথে তুলব৷ মৃত্যুর কোন শক্তি তার ওপর জয়লাভ করতে পারবে না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর আমিও তোমাকে বলছি, তুমি পিতর, আর এই পাথরের উপরে আমি আমার মণ্ডলী গাঁথব, আর নরকের (মৃত্যুর) কোন শক্তিই তার বিরুদ্ধে জয়লাভ করতে পারবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমিও তোমাকে কহিতেছি, তুমি পিতর, আর এই পাথরের উপরে আমি আপন মণ্ডলী গাঁথিব, আর পাতালের পুরদ্বার সকল তাহার বিপক্ষে প্রবল হইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি তোমাকে বলছি, তুমি পিতর, আর এই পাথরের উপরেই আমি আমার মণ্ডলী গড়ে তুলব। নরকের কোন শক্তিই তার উপর জয়লাভ করতে পারবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি তোমাকে বলছি, তুমি পিতর, আর এই পাথরের উপরেই আমি আমার জামাত গড়ে তুলব। দোজখের কোন শক্তিই তার উপর জয়লাভ করতে পারবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আর আমি তোমাকে বলছি, তুমি পিতর অর্থাৎ পাথর। এই পাথরের উপরেই আমি আমার মণ্ডলী নির্মাণ করব। পাতালের শক্তি তাকে পরাভূত করতে পারবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর আমিও তোমাকে বলছি, তুমি পিতর আর এই পাথরের ওপরেই আমি আমার মণ্ডলী গেঁথে তুলব৷ মৃত্যুর কোন শক্তি তার ওপর জয়লাভ করতে পারবে না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর আমিও তোমাকে বলছি, তুমি পিতর, আর এই পাথরের উপরে আমি আমার মণ্ডলী গাঁথব, আর নরকের (মৃত্যুর) কোন শক্তিই মণ্ডলীর বিরুদ্ধে জয়লাভ করতে পারবে না।