Matthew 16:20 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তিনি সাহাবীদেরকে এই হুকুম দিলেন, আমি যে সেই মসীহ্‌, এই কথা কাউকেও বলো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর তিনি তাঁর শিষ্যদের সতর্ক করে বলে দিলেন, তিনি যে খ্রীষ্ট একথা তাঁরা যেন কাউকে না বলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তিনি শিষ্যদিগকে এই আজ্ঞা দিলেন, আমি যে সেই খ্রীষ্ট, এ কথা কাহাকেও বলিও না।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এরপর যীশু তাঁর শিষ্যদের দৃঢ়ভাবে নিষেধ করে দিলেন, য়েন তারা কাউকে না বলে তিনিইখ্রীষ্ট৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তখন তিনি শিষ্যদেরকে এই আদেশ দিলেন, আমি যে সেই খ্রীষ্ট, এ কথা কাউকে বল না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তিনি শিষ্যদিগকে এই আজ্ঞা দিলেন, আমি যে সেই খ্রীষ্ট, এই কথা কাহাকেও বলিও না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পরে তিনি তাঁর শিষ্যদের সাবধান করে দিলেন যেন তাঁরা কাউকে না বলেন যে, তিনিই মশীহ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পরে তিনি তাঁর সাহাবীদের সাবধান করে দিলেন যেন তাঁরা কাউকে না বলেন যে, তিনিই মসীহ্‌।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর যীশু শিষ্যদের বিশেশভাবে নিষেধ করে দিলেন, তিনি যে খ্রীষ্ট, এ কথা যেন তাঁরা কাউকে না বলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর যীশু তাঁর শিষ্যদের দৃঢ়ভাবে নিষেধ করে দিলেন, যেন তারা কাউকে না বলে তিনিই খ্রীষ্ট৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তিনি শিষ্যদের এই আজ্ঞা দিলেন, আমি যে সেই খ্রীষ্ট, একথা কাউকে বল না।