Matthew 16:22 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এতে পিতর তাঁকে কাছে নিয়ে অনুযোগ করতে লাগলেন, বললেন, প্রভু, তা আপনার কাছ থেকে দূরে থাকুক, তা আপনার প্রতি কখনও ঘটবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পিতর তাঁকে এক পাশে নিয়ে গিয়ে অনুযোগ করে বললেন, “প্রভু, তা নয়! এরকম আপনার প্রতি কখনও ঘটবে না!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইহাতে পিতর তাঁহাকে কাছে লইয়া অনুযোগ করিতে লাগিলেন, বলিলেন, প্রভু, ইহা আপনা হইতে দূরে থাকুক, ইহা আপনার প্রতি কখনও ঘটিবে না।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তখন পিতর তাঁকে একপাশে ডেকে নিয়ে ভর্ত্সনার সুরে বললেন, ‘প্রভু, এসবের হাত থেকে ঈশ্বর আপনাকে রক্ষা করুন৷ এর কোন কিছুই আপনার প্রতি ঘটবে না৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তখন পিতর তাঁকে একপাশে নিয়ে গিয়ে বকতে লাগলেন, বললেন, “প্রভু, এইসব আপনার থেকে দূরে থাকুক, এইসব আপনার প্রতি কখনও ঘটবে না।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইহাতে পিতর তাঁহাকে কাছে লইয়া অনুযোগ করিতে লাগিলেন, বলিলেন, প্রভু, ইহা আপনা হইতে দূরে থাকুক, ইহা আপনার প্রতি কখনও ঘটিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন পিতর তাঁকে একপাশে নিয়ে গিয়ে অনুযোগ করে বললেন, “প্রভু, এ দূর হোক। আপনার উপর কখনও এমন হবে না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন পিতর তাঁকে একপাশে নিয়ে গিয়ে অনুযোগ করে বললেন, “হুজুর, এ দূর হোক। আপনার উপর কখনও এমন হবে না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পিতর তাঁকে একান্ত অনুযোগ করে বলতে লাগলেন, ঈশ্বর না করুন প্রভু, এমন যেন কখনও আপনার না হয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন পিতর তাঁকে একপাশে ডেকে নিয়ে ভর্ৎসনার সুরে বললেন, “প্রভু, এসবের হাত থেকে ঈশ্বর আপনাকে রক্ষা করুন৷ এর কোন কিছুই আপনার প্রতি ঘটবে না৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন পিতর তাঁকে এক পাশে নিয়ে গিয়ে ধমক দিতে লাগলেন, বললেন, “প্রভু, এই সব আপনার থেকে দূরে থাকুক, এই সব আপনার প্রতি কখনও ঘটবে না।”