Matthew 16:3 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর খুব ভোরে বলে থাক, আজ ঝড় হবে, কারণ আসমান লাল ও মেঘাচ্ছন্ন হয়েছে। তোমরা আসমানের লক্ষণ বুঝতে পার, কিন্তু কালের চিহ্নগুলো বুঝতে পার না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
‘আজ ঝড় হবে, কারণ আকাশ লাল ও মেঘাচ্ছন্ন হয়েছে।’ তোমরা আকাশের অবস্থা দেখে আবহাওয়ার ব্যাখ্যা করতে পারো, কিন্তু সময়ের চিহ্ন ব্যাখ্যা করতে পারো না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর প্রাতঃকালে বলিয়া থাক, আজ ঝড় হইবে, কারণ আকাশ লাল ও ঘোর হইয়াছে। তোমরা আকাশের লক্ষণ বুঝিতে পার, কিন্তু কালের চিহ্ন সকল বুঝিতে পার না।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আবার সকাল বেলা বলে থাকো, আজকে ঝোড়ো আবহাওয়া চলবে কারণ আজ আকাশ লাল ও অন্ধকার হয়েছে৷ তোমরা আকাশের অবস্থা ভালই বিচার করে বোঝ, অথচ কালের চিহ্ন বুঝতে পারো না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর সকালে বলে থাক, আজ ঝড় হবে, কারণ আকাশ লাল ও মেঘাচ্ছন্ন হয়ে আছে। তোমরা আকাশের লক্ষণ বুঝতে পার, কিন্তু কালের চিহ্নের বিষয়ে বুঝতে পার না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর প্রাতঃকালে বলিয়া থাক, আজ ঝড় হইবে, কারণ আকাশ লাল ও ঘোর হইয়াছে। তোমরা আকাশের লক্ষণ বুঝিতে পার, কিন্তু কালের চিহ্ন সকল বুঝিতে পার না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আর সকালবেলা বলেন, ‘আজ ঝড় হবে কারণ আকাশ লাল ও অন্ধকার হয়েছে।’ আকাশের অবস্থা আপনারা ঠিক ভাবেই বিচার করতে জানেন, অথচ সময়ের চিহ্ন বুঝতে পারেন না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আর সকালবেলায় বলেন, ‘আজ ঝড় হবে কারণ আকাশ লাল ও অন্ধকার হয়েছে।’ আকাশের অবস্থা আপনারা ঠিক ভাবেই বিচার করতে জানেন, অথচ সময়ের চিহ্ন বুঝতে পারেন না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আর ভোরবেলায় আকাশ লাল ও মেঘাচ্ছন্ন দেখলে তোমরা বল, আজ ঝড় উঠবে। আকাশের লক্ষণ তোমরা বুঝতে পার, কিন্তু যুগের লক্ষণ তোমরা চিনতে পার না?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আবার সকাল বেলা বলে থাকো, আজকে ঝোড়ো আবহাওয়া চলবে কারণ আজ আকাশ লাল ও অন্ধকার হয়েছে৷ তোমরা আকাশের অবস্থা ভালই বিচার করে বোঝ, অথচ কালের চিহ্ন বুঝতে পারো না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সকালে বলে থাক, আজ ঝড় হবে, কারণ আকাশ লাল ও মেঘাচ্ছন্ন হয়ে আছে। তোমরা আকাশের ভাব বুঝতে পার, কিন্তু কালের চিহ্নের বিষয়ে বুঝতে পার না।