Matthew 17:23 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং তারা তাঁকে হত্যা করবে, আর তৃতীয় দিনে তিনি উঠবেন। এতে তাঁরা অত্যন্ত দুঃখিত হলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা তাঁকে হত্যা করবে, কিন্তু তৃতীয় দিনে তিনি মৃত্যু থেকে জীবিত হয়ে উঠবেন।” এতে শিষ্যেরা খুব দুঃখিত হলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং তাহারা তাঁহাকে বধ করিবে, আর তৃতীয় দিবসে তিনি উঠিবেন। ইহাতে তাঁহারা অত্যন্ত দুঃখিত হইলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তারা তাঁকে হত্যা করবে; কিন্তু তিন দিনের দিন মানবপুত্র মৃত্যু থেকে জীবিত হয়ে উঠবেন৷’ এতে শিষ্যরা খুবইদুঃখিত হলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এবং তারা তাঁকে বধ করবে, আর তৃতীয় দিনে তিনি জীবিত হয়ে উঠবেন। এইকথা শুনে তাঁরা খুবই দুঃখিত হলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং তাহারা তাঁহাকে বধ করিবে, আর তৃতীয় দিবসে তিনি উঠিবেন। ইহাতে তাঁহারা অত্যন্ত দুঃখিত হইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লোকেরা তাঁকে মেরে ফেলবে, আর তৃতীয় দিনে তিনি মৃত্যু থেকে জীবিত হয়ে উঠবেন।” এতে শিষ্যেরা খুব দুঃখিত হলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লোকেরা তাঁকে হত্যা করবে, আর তৃতীয় দিনে তিনি মৃত্যু থেকে জীবিত হয়ে উঠবেন।” এতে সাহাবীরা খুব দুঃখিত হলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা তাঁকে হত্যা করবে কিন্তু তৃতীয় দিনে তিনি পুনরুত্থিত হবেন। এ কথা শুনে শিষ্যরা অত্যন্ত বিষণ্ণ হলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা তাঁকে হত্যা করবে; কিন্তু তিন দিনের দিন মানবপুত্র মৃত্যু থেকে জীবিত হয়ে উঠবেন৷” এতে শিষ্যরা খুবই দুঃখিত হলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং তারা তাঁকে মেরে ফেলবে, আর তৃতীয় দিনের তিনি পুনরায় জীবিত হয়ে উঠবেন। এই কথা শুনে তাঁরা খুবই দুঃখিত হলেন।