Matthew 17:24 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তাঁরা কফরনাহূমে আসলে, যারা কর আদায় করতো, তারা পিতরের কাছে এসে বললো, তোমাদের হুজুর কি কর দেন না? তিনি বললেন, দিয়ে থাকেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যীশু ও তাঁর শিষ্যেরা কফরনাহূমে উপস্থিত হলে পর মন্দিরের দুই-দ্রাকমা কর আদায়কারীরা এসে পিতরকে জিজ্ঞাসা করল, “তোমাদের গুরুমহাশয় কি মন্দিরের কর দেন না?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তাঁহারা কফরনাহূমে আসিলে, যাহারা আধুলি আদায় করিত, তাহারা পিতরের নিকটে আসিয়া বলিল, তোমাদের গুরু কি আধুলি দেন না? তিনি কহিলেন, দিয়া থাকেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যীশু ও তাঁর শিষ্যরা কফরনাহূমে গেলে, মন্দিরের জন্য যারা কর আদায় করত তারা পিতরের কাছে এসে বলল, ‘আপনাদের গুরু কি মন্দিরের কর দেন না?’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পরে তাঁরা কফরনাহূমে এলে, যারা আধুলি, অর্থাৎ ঈশ্বরের মন্দিরের কর আদায় করত, তারা পিতরের কাছে এসে বলল, “তোমাদের গুরু কি আধুলি (মন্দিরের কর) দেন না?” তিনি বললেন, “হ্যাঁ দেন।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তাঁহারা কফরনাহূমে আসিলে, যাহারা কর আদায় করিত, তাহারা পিতরের নিকটে আসিয়া বলিল, তোমাদের গুরু কি কর দেন না? তিনি কহিলেন, দিয়া থাকেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে যীশু ও তাঁর শিষ্যেরা যখন কফরনাহূমে গেলেন তখন উপাসনা-ঘরের কর্‌-আদায়কারীরা পিতরের কাছে এসে বললেন, “আপনাদের শিক্ষক কি উপাসনা-ঘরের কর্‌ দেন না?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে ঈসা ও তাঁর সাহাবীরা যখন কফরনাহূমে গেলেন তখন বায়তুল-মোকাদ্দসের খাজনা-আদায়কারীরা পিতরের কাছে এসে বললেন, “আপনাদের ওস্তাদ কি বায়তুল-মোকাদ্দসের খাজনা দেন না?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁরা কফরনাউমে এসে পৌঁছালে মন্দিরের কর আদায়কারীরা পিতরের কাছে এসে বলল, তোমাদের গুরুদেব কি মন্দিরের কর দেন না?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যীশু ও তাঁর শিষ্যরা কফরনাহূমে গেলে, মন্দিরের জন্য যারা কর আদায় করত তারা পিতরের কাছে এসে বলল, “আপনাদের গুরু কি মন্দিরের কর দেন না?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তাঁরা কফরনাহূমে এলে, যারা আধূলো, অর্থাৎ ঈশ্বরের মন্দিরের কর আদায় করত, তারা পিতরের কাছে এসে বলল, “তোমাদের গুরু কি আধূলো (মন্দিরের কর) দেন না?” তিনি বললেন, “হ্যাঁ দেন।”