Matthew 18:10 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দেখো, এই ক্ষুদ্রজনদের মধ্যে একটিকেও তুচ্ছ করো না;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“দেখো, এই ছোটো শিশুদের একজনকেও যেন কেউ তুচ্ছজ্ঞান না করে। কারণ আমি তোমাদের বলছি, স্বর্গে তাদের দূতেরা প্রতিনিয়ত আমার স্বর্গস্থ পিতার মুখদর্শন করে থাকেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দেখিও, এই ক্ষুদ্রগণের মধ্যে একটীকেও তুচ্ছ করিও না; কেননা আমি তোমাদিগকে কহিতেছি, তাহাদের দূতগণ স্বর্গে সতত আমার স্বর্গস্থ পিতার মুখ দর্শন করেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
‘দেখো, তোমরা আমার এই নম্র মানুষদের মধ্যে একজনকেও তুচ্ছ করো না, কারণ আমি তোমাদের বলছি য়ে স্বর্গে তাদের স্বর্গদূতেরা সব সময় আমার স্বর্গীয় পিতার মুখের দিকে চেয়ে আছেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এই ছোট শিশুদের একজনকেও তুচ্ছ কোর না,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দেখিও, এই ক্ষুদ্রগণের মধ্যে একটিকেও তুচ্ছ করিও না;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“দেখো, তোমরা যেন এই ছোটদের মধ্যে একজনকেও তুচ্ছ না কর। আমি তোমাদের বলছি, স্বর্গে তাদের দূতেরা সব সময় আমার স্বর্গস্থ পিতার মুখ দেখছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“দেখো, তোমরা যেন এই ছোটদের মধ্যে একজনকেও তুচ্ছ না কর। আমি তোমাদের বলছি, বেহেশতে তাদের ফেরেশতারা সব সময় আমার বেহেশতী পিতার মুখ দেখছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দেখ, এই নগণ্যদের একজনকেও অবজ্ঞা করো না, কারণ আমি তোমাদের বলছি, স্বর্গে তাদের রক্ষকদূতেরা আমার স্বর্গস্থ পিতার শ্রীমুখ সতত দর্শন করেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“দেখো, তোমরা আমার এই নম্র মানুষদের মধ্যে একজনকেও তুচ্ছ করো না, কারণ আমি তোমাদের বলছি যে স্বর্গে তাদের স্বর্গদূতেরা সব সময় আমার স্বর্গীয় পিতার মুখের দিকে চেয়ে আছেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই ছোট শিশুদের একজনকেও তুচ্ছ কোর না, কারণ আমি তোমাদের বলছি, তাদের দূতগণ স্বর্গে সবদিন আমার স্বর্গস্থ পিতার মুখ দর্শন করেন।