Matthew 18:17 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যদি সে তাদের কথা অমান্য করে, মণ্ডলীকে বল; আর যদি মণ্ডলীর কথাও অমান্য করে, সে তোমার কাছে অ-ইহুদী লোকের ও কর-আদায়কারীর মত হোক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যদি সে তাদের কথাও শুনতে না চায়, তাহলে মণ্ডলীকে বলো; আর সে যদি মণ্ডলীর কথাও শুনতে না চায়, তাহলে পরজাতীয় বা কর আদায়কারীদের সঙ্গে তুমি যে রকম ব্যবহার করো, তার সঙ্গে তেমনই করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যদি সে তাহাদের কথা অমান্য করে, মণ্ডলীকে বল; আর যদি মণ্ডলীর কথাও অমান্য করে, সে তোমার নিকটে পরজাতীয় লোকের ও করগ্রাহীর তুল্য হউক।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সে যদি তাদের কথা শুনতে না চায়, তবে মণ্ডলীতে তা জানাও৷ আর সে যদি মণ্ডলীর কথাও শুনতে না চায়, তবে সে তোমার কাছে বিধর্মী ও কর আদায়কারীর মত হোক৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর যদি সে তাদের কথা অমান্য করে, তখন মন্ডলীকে বল, আর যদি মন্ডলীর কথাও অমান্য করে তবে সে তোমার কাছে অযিহূদী লোকের ও কর আদায়কারীদের মতো হোক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যদি সে তাহাদের কথা অমান্য করে, মণ্ডলীকে বল; আর যদি মণ্ডলীর কথাও অমান্য করে, সে তোমার নিকটে পরজাতীয় লোকের ও করগ্রাহীর তুল্য হউক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যদি সে তাদের কথা না শোনে তবে মণ্ডলীকে বোলো। সে যদি মণ্ডলীর কথাও না শোনে তবে সে তোমার কাছে অযিহূদী বা কর্-আদায়কারীর মত হোক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যদি সে তাদের কথা না শোনে তবে জামাতকে বোলো। সে যদি জামাতের কথাও না শোনে তবে সে তোমার কাছে অ-ইহুদী বা খাজনা-আদায়কারীর মত হোক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আর সে যদি তাদের কথাও না শোনে তাহলে মণ্ডলীকে জানাও। যদি মণ্ডলীর কথাও সে শুনতে না চায় তাহলে তাকে অবিশ্বাসী ও কর আদায়কারীদের মতই গণ্য করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সে যদি তাদের কথা শুনতে না চায়, তবে মণ্ডলীতে তা জানাও৷ আর সে যদি মণ্ডলীর কথাও শুনতে না চায়, তবে সে তোমার কাছে বিধর্মী ও কর আদায়কারীর মত হোক্৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যদি সে তাদের কথা অমান্য করে, তখন মণ্ডলীকে বল, আর যদি মণ্ডলীর কথাও অমান্য করে তবে সে তোমার কাছে অযিহুদী লোকের ও কর আদায়কারীদের মতো হোক।