Matthew 18:7 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ধিক্ দুনিয়াকে, সে লোকদের গুনাহের পথে নিয়ে যায়! কেননা গুনাহের পথে নিয়ে যাবার জন্য উসকানি অবশ্যই উপস্থিত হবে; কিন্তু ধিক্ সেই ব্যক্তিকে, যার দ্বারা উসকানি উপস্থিত হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ধিক্কার সেই জগৎকে কারণ জগতের বিভিন্ন প্রলোভন মানুষকে পাপের মুখে ফেলে। এসব বিষয় অবশ্যই উপস্থিত হবে, কিন্তু ধিক্ সেই ব্যক্তিকে যার দ্বারা তা উপস্থিত হবে!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বিঘ্ন প্রযুক্ত জগৎকে ধিক্! কেননা বিঘ্ন অবশ্যই উপস্থিত হইবে; কিন্তু ধিক্ সেই ব্যক্তিকে, যাহার দ্বারা বিঘ্ন উপস্থিত হইবে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ধিক্ এই জগত সংসার! কারণ এখানে কত রকমেরই না প্রলোভনের জিনিস আছে৷ প্রলোভন জগতে থাকবে ঠিকই, কিন্তু ধিক্ সেই মানুষকে যার দ্বারা তা আসে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
বাধা দাও য়ার জন্য জগৎকে ধিক্! কারণ বাধা অবশ্যই আসবে, কিন্তু ধিক্ সেই ব্যক্তিকে, যার মাধ্যমে বাধা আসে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বিঘ্ন প্রযুক্ত জগৎকে ধিক্! কেননা বিঘ্ন অবশ্যই উপস্থিত হইবে; কিন্তু ধিক্ সেই ব্যক্তিকে, যাহার দ্বারা বিঘ্ন উপস্থিত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হায় জগৎ! পাপের পথে নিয়ে যাবার জন্য কত উস্কানিই না তোমার মধ্যে আছে! অবশ্য সেই সব উস্কানি আসবেই; তবুও ধিক্ সেই লোককে, যার মধ্য দিয়ে সেই উস্কানি আসে!
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঘৃণ্য দুনিয়া! গুনাহের পথে নিয়ে যাবার জন্য কত উসকানিই না তোমার মধ্যে আছে! অবশ্য সেই সব উসকানি আসবেই; তবুও ঘৃণ্য সেই লোক, যার মধ্য দিয়ে সেই উসকানি আসে!
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বাধাবিঘ্ন সৃষ্টির জন্য জগতকে ধিক্। বাধাবিঘ্ন অবশ্যই আসবে। কিন্তু ধিক্ সেই ব্যক্তিকে, যে বাধা সৃষ্টি করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ধিক্ এই জগত সংসার! কারণ এখানে কত রকমেরই না প্রলোভনের জিনিস আছে৷ প্রলোভন জগতে থাকবে ঠিকই, কিন্তু ধিক্ সেই মানুষকে যার দ্বারা তা আসে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
লোককে বাধার কারণ এবং মানুষের পাপের কারণ হওয়ার জন্য জগতকে ধিক! কারণ বাধার দিন অবশ্যই আসবে, কিন্তু ধিক সেই ব্যক্তিকে, যার মাধ্যমে তা আসে।