Matthew 19:16 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দেখ, এক ব্যক্তি এসে তাঁকে বললো, হুজুর, অনন্ত জীবন পাবার জন্য আমি কিরূপ সৎকর্ম করবো?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই সময় একজন লোক এসে যীশুকে জিজ্ঞাসা করল, “গুরুমহাশয়, অনন্ত জীবন লাভের জন্য আমাকে কী ধরনের সৎকর্ম করতে হবে?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর দেখ, এক ব্যক্তি আসিয়া তাঁহাকে বলিল, হে গুরু, অনন্ত জীবন পাইবার জন্য আমি কিরূপ সৎকর্ম্ম করিব?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
একজন লোক একদিন যীশুর কাছে এসে জিজ্ঞেস করল, ‘গুরু অনন্ত জীবন পাবার জন্য আমাকে কোন্ ভাল কাজ করতে হবে?’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এক ব্যক্তি এসে তাঁকে বলল, “হে গুরু, অনন্ত জীবন পাওয়ার জন্য আমি কি ধরনের ভাল কাজ করব?”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর দেখ, এক ব্যক্তি আসিয়া তাঁহাকে বলিল, হে গুরু, অনন্ত জীবন পাইবার জন্য আমি কিরূপ সৎকর্ম করিব?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে একজন যুবক এসে যীশুকে বলল, “গুরু, অনন্ত জীবন পাবার জন্য আমাকে ভাল কি করতে হবে?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে একজন যুবক এসে ঈসাকে বলল, “হুজুর, অনন্ত জীবন পাবার জন্য আমাকে ভাল কি করতে হবে?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
একটি যুবক যীশুর কাছে এসে বলল, গুরুদেব, শাশ্বত জীবন লাভ করার জন্য কি কি সৎকর্ম আমাকে করতে হবে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একজন লোক একদিন যীশুর কাছে এসে জিজ্ঞেস করল, “গুরু, অনন্ত জীবন পাবার জন্য আমাকে কোন্ ভাল কাজ করতে হবে?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দেখো, এক ব্যক্তি এসে তাঁকে বলল, “হে গুরু, অনন্ত জীবন পাওয়ার জন্য আমি কি ধরনের ভাল কাজ করব?”