Matthew 19:20 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই যুবক তাঁকে বললো, আমি এগুলো সবই পালন করেছি, এখন আমার কি ত্রুটি আছে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যুবকটি বলল, “এ সমস্ত আমি পালন করেছি। আমার আর কী ত্রুটি আছে?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই যুবক তাঁহাকে কহিল, আমি এ সকলই পালন করিয়াছি, এখন আমার কি ত্রুটি আছে?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সেই যুবক তখন যীশুকে বলল, ‘আমি তো এর সবইপালন করে আসছি, তাহলে আমার আর কি করা বাকি আছে?’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সেই যুবক তাঁকে বলল, “আমি এইসব পালন করেছি, এখন আমার আর কি ত্রুটি আছে?”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই যুবক তাঁহাকে কহিল, আমি এই সকলই পালন করিয়াছি, এখন আমার কি ত্রুটি আছে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই যুবকটি যীশুকে বলল, “আমি এগুলো সবই পালন করে আসছি, তবে আমাকে আর কি করতে হবে?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই যুবকটি ঈসাকে বলল, “আমি এগুলো সবই পালন করে আসছি, তবে আমাকে আর কি করতে হবে?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যুবকটি বলল, আমি তো এ সব আজ্ঞাই পালন করে আসছি। এখন আমার আর কী করণীয় আছে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই যুবক তখন যীশুকে বলল, “আমি তো এর সবই পালন করে আসছি, তাহলে আমার আর কি করা বাকি আছে?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই যুবক তাঁকে বলল, “আমি এই সব পালন করেছি, এখন আমার আর কি ত্রুটি আছে?”