Matthew 19:23 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন ঈসা তাঁর সাহাবীদেরকে বললেন, আমি তোমাদেরকে সত্যি বলছি, ধনবানের পক্ষে বেহেশতী-রাজ্যে প্রবেশ করা দুষ্কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন যীশু তাঁর শিষ্যদের বললেন, “আমি তোমাদের সত্যি বলছি, স্বর্গরাজ্যে ধনী মানুষের প্রবেশ করা কঠিন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন যীশু আপন শিষ্যদিগকে কহিলেন, আমি তোমাদিগকে সত্য কহিতেছি, ধনবানের পক্ষে স্বর্গ-রাজ্যে প্রবেশ করা দুষ্কর।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যীশু তাঁর শিষ্যদের বললেন, ‘আমি তোমাদের সত্যি বলছি, ধনী ব্যক্তির পক্ষে স্বর্গরাজ্যে প্রবেশ করা কঠিন হবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তখন যীশু তাঁর শিষ্যদেরকে বললেন, “আমি তোমাদের সত্যি বলছি, ধনীদের পক্ষে স্বর্গ-রাজ্যে প্রবেশ করা খুবই কঠিন।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন যীশু আপন শিষ্যদিগকে কহিলেন, আমি তোমাদিগকে সত্য কহিতেছি, ধনবানের পক্ষে স্বর্গ-রাজ্যে প্রবেশ করা দুষ্কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন যীশু তাঁর শিষ্যদের বললেন, “আমি তোমাদের সত্যিই বলছি, ধনী লোকের পক্ষে স্বর্গ-রাজ্যে ঢোকা কঠিন হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন ঈসা তাঁর সাহাবীদের বললেন, “আমি তোমাদের সত্যিই বলছি, ধনী লোকের পক্ষে বেহেশতী রাজ্যে ঢোকা কঠিন হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যীশু তখন তাঁর শিষ্যদের বললেন, আমি তোমাদের সত্যিই বলছি, ধনীর পক্ষে স্বর্গরাজ্যে প্রবেশ করা দুরূহ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যীশু তাঁর শিষ্যদের বললেন, “আমি তোমাদের সত্যি বলছি, ধনী ব্যক্তির পক্ষে স্বর্গরাজ্যে প্রবেশ করা কঠিন হবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন যীশু তাঁর শিষ্যদের বললেন, “আমি তোমাদের সত্যি বলছি, ধনীদের পক্ষে স্বর্গরাজ্যে প্রবেশ করা খুবই কঠিন।”