Matthew 19:24 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আবার তোমাদেরকে বলছি, আল্লাহ্‌র রাজ্যে ধনবানের প্রবেশ করার চেয়ে বরং সূচের ছিদ্র দিয়ে উটের যাওয়া সহজ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আবার আমি তোমাদের বলছি, ধনী মানুষের পক্ষে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করার চেয়ে বরং সুচের ছিদ্রপথ দিয়ে উটের পার হওয়া সহজ।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আবার তোমাদিগকে কহিতেছি, ঈশ্বরের রাজ্যে ধনবানের প্রবেশ করা অপেক্ষা বরং সূচীর ছিদ্র দিয়া উটের যাওয়া সহজ।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
হ্যাঁ, আমি তোমাদের বলছি, ধনীর পক্ষে স্বর্গরাজ্যে প্রবেশ করার চেয়ে বরং ছুঁচের ফুটো দিয়ে উটের গলে যাওয়া সহজ৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আবার তোমাদের বলছি, ঈশ্বরের রাজ্যে একজন ধনীর প্রবেশ করার থেকে বরং ছুঁচের ছিদ্র দিয়ে উটের যাওয়া সহজ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আবার তোমাদিগকে কহিতেছি, ঈশ্বরের রাজ্যে ধনবানের প্রবেশ করা অপেক্ষা বরং সূচের ছিদ্র দিয়া উটের যাওয়া সহজ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি আবার তোমাদের বলছি, ধনী লোকের পক্ষে ঈশ্বরের রাজ্যে ঢুকবার চেয়ে বরং সূচের ফুটা দিয়ে উটের ঢোকা সহজ।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি আবার তোমাদের বলছি, ধনী লোকের পক্ষে আল্লাহ্‌র রাজ্যে ঢুকবার চেয়ে বরং সূচের ফুটা দিয়ে উটের ঢোকা সহজ।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আবার তোমাদের বলছি, স্বর্গরাজ্যে ধনীর প্রবেশ করার চেয়ে সূচের ছিদ্রপথে উটের প্রবেশ করা সহজতর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হ্যাঁ, আমি তোমাদের বলছি, ধনীর পক্ষে স্বর্গরাজ্যে প্রবেশ করার চেয়ে বরং ছুঁচের ফুটো দিয়ে উটের গলে যাওয়া সহজ৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আবার তোমাদের বলছি, ঈশ্বরের রাজ্যে একজন ধনীর প্রবেশ করার থেকে বরং ছুঁচের ছিদ্র দিয়ে উটের যাওয়া সহজ।