Matthew 19:25 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই কথা শুনে সাহাবীরা ভীষণ আশ্চর্য হয়ে বললেন, তবে কে নাজাত পেতে পারে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শিষ্যেরা একথা শুনে অত্যন্ত আশ্চর্য হলেন ও জিজ্ঞাসা করলেন, “তাহলে কে পরিত্রাণ পেতে পারে?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইহা শুনিয়া শিষ্যেরা অতিশয় আশ্চর্য্য মনে করিলেন, কহিলেন, তবে কাহার পরিত্রাণ হইতে পারে?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
একথা শুনে শিষ্যরা আশ্চর্য হয়ে গেলেন৷ তাঁরা তখন বললেন, ‘তাহলে উদ্ধার পাওয়া কার পক্ষে সন্ভব?’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এইকথা শুনে শিষ্যেরা খুবই আশ্চর্য হলেন, বললেন, “তবে কে পাপের ক্ষমা পেতে পারে?”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইহা শুনিয়া শিষ্যেরা অতিশয় আশ্চর্য মনে করিলেন, কহিলেন, তবে কাহার পরিত্রাণ হইতে পারে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই কথা শুনে শিষ্যেরা আশ্চর্য হয়ে বললেন, “তাহলে কে পাপ থেকে উদ্ধার পেতে পারে?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই কথা শুনে সাহাবীরা আশ্চর্য হয়ে বললেন, “তাহলে কে নাজাত পেতে পারে?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এ কথা শুনে শিষ্যরা খুবই বিস্মিত হয়ে বললেন, তাহলে পরিত্রাণ পাবে কে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একথা শুনে শিষ্যরা আশ্চর্য্য হয়ে গেলেন৷ তাঁরা তখন বললেন, “তাহলে উদ্ধার পাওয়া কার পক্ষে সম্ভব?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই কথা শুনে শিষ্যেরা খুবই আশ্চর্য্য হলেন, বললেন, “তবে কে পাপের পরিত্রান পেতে পারে?”