Matthew 19:27 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন পিতর জবাবে তাঁকে বললেন, দেখুন, আমরা সমস্তই পরিত্যাগ করে আপনার অনুসারী হয়েছি; আমরা তবে কি পাব?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পিতর উত্তরে তাঁকে বললেন, “আপনাকে অনুসরণ করার জন্য আমরা সবকিছু ত্যাগ করেছি। আমরা তাহলে কী পাব?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন পিতর উত্তর করিয়া তাঁহাকে কহিলেন, দেখুন, আমরা সমস্তই পরিত্যাগ করিয়া আপনার পশ্চাদগামী হইয়াছি;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তখন পিতর বললেন, ‘দেখুন, আমরা সব কিছু ছেড়ে দিয়ে আপনার অনুসারী হয়েছি, তাহলে আমরা কি পাব?’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তখন পিতর এর উত্তরে তাঁকে বললেন, “দেখুন, আমরা সবকিছুই ত্যাগ করে আপনার অনুসরণকারী হয়েছি, আমরা তবে কি পাব?”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন পিতর উত্তর করিয়া তাঁহাকে কহিলেন, দেখুন, আমরা সমস্তই পরিত্যাগ করিয়া আপনার পশ্চাদ্গামী হইয়াছি;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন পিতর তাঁকে বললেন, “দেখুন, আমরা সব কিছু ছেড়ে আপনার শিষ্য হয়েছি; আমরা কি পাব?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন পিতর তাঁকে বললেন, “দেখুন, আমরা সব কিছু ছেড়ে আপনার সাহাবী হয়েছি; আমরা কি পাব?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পিতর তাঁকে বললেন, দেখুন, আমরা তো সব কিছু ত্যাগ করে আপনার অনুগামী হয়েছি। তাহলে আমরা কী পাব?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন পিতর বললেন, “দেখুন, আমরা সব কিছু ছেড়ে দিয়ে আপনার অনুসারী হয়েছি, তাহলে আমরা কি পাব?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন পিতর এর উত্তরে তাঁকে বললেন, “দেখুন, আমরা সব কিছুই ত্যাগ করে আপনার অনুসরণকারী হয়েছি, আমরা তবে কি পাব?”