Matthew 19:3 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ফরীশীরা তাঁর কাছে এসে পরীক্ষা করার জন্য তাঁকে জিজ্ঞাসা করলো, যে কোন কারণে কি আপন স্ত্রীকে তালাক দেওয়া উচিত?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কয়েকজন ফরিশী তাঁকে পরীক্ষা করার জন্য তাঁর কাছে এসে প্রশ্ন করল, “কোনো পুরুষের পক্ষে তার স্ত্রীকে যে কোনো কারণে পরিত্যাগ করা কি বিধিসংগত?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ফরীশীরা তাঁহার নিকটে আসিয়া পরীক্ষা ভাবে তাঁহাকে জিজ্ঞাসা করিল, যে সে কারণে কি আপন স্ত্রীকে পরিত্যাগ করা বিধেয়?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সেই সময় কয়েকজন ফরীশী এসে পরীক্ষা করবার জন্য তাঁকে জিজ্ঞেস করল, কোন লোকের পক্ষে তার খুশী মতো য়ে কোন কারণে স্ত্রীকে ত্যাগ করা কি বিধি-সম্মত?’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর ফরীশীরা তাঁর কাছে এসে পরীক্ষা করার জন্য তাঁকে জিজ্ঞাসা করল যে, “কোনো কারণে নিজের স্ত্রীকে ত্যাগ করা কি উচিত?”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ফরীশীরা তাঁহার নিকটে আসিয়া পরীক্ষা করিবার জন্য তাঁহাকে জিজ্ঞাসা করিল, যে কোন কারণে কি আপন স্ত্রীকে পরিত্যাগ করা বিধেয়?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন কয়েকজন ফরীশী যীশুকে পরীক্ষা করবার জন্য তাঁর কাছে এসে বললেন, “মোশির আইন-কানুন মতে যে কোন কারণে স্ত্রীকে ছেড়ে দেওয়া কি কারও পক্ষে উচিত?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন কয়েকজন ফরীশী ঈসাকে পরীক্ষা করবার জন্য তাঁর কাছে এসে বললেন, “মূসার শরীয়ত মতে যে কোন কারণে স্ত্রীকে তালাক দেওয়া কি কারও পক্ষে উচিত?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কয়েক জন ফরিশী তাঁর কাছে এসে তাঁকে পরীক্ষা করার উদ্দেশ্যে জিজ্ঞাসা করল, যে কোনো কারণে লোকের পক্ষে নিজডের স্ত্রীকে পরিত্যাগ করা কি বিধানসম্মত?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই সময় কয়েকজন ফরীশী এসে পরীক্ষা করবার জন্য তাঁকে জিজ্ঞেস করল, “কোন লোকের পক্ষে তার খুশী মতো যে কোন কারণে স্ত্রীকে ত্যাগ করা কি বিধি-সম্মত?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর ফরীশীরা তাঁর কাছে এসে পরীক্ষা করার জন্য তাঁকে জিজ্ঞাসা করল যে, “কোনো কারণে নিজের স্ত্রীকে ছেড়ে দেওয়া কি উচিত?”