Matthew 2:1 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাদশাহ্‌ হেরোদের সময়ে এহুদিয়ার বেথেলহেমে ঈসার জন্ম হলে পর, দেখ, পূর্ব দেশ থেকে কয়েক জন পণ্ডিত জেরুশালেমে এসে বললেন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হেরোদ রাজার সময় যিহূদিয়া প্রদেশের বেথলেহেমে যীশুর জন্ম হলে পর, পূর্বদেশ থেকে কয়েকজন পণ্ডিত ব্যক্তি জেরুশালেমে এসে জিজ্ঞাসা করলেন,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হেরোদ রাজার সময়ে যিহূদিয়ার বৈৎলেহমে যীশুর জন্ম হইলে পর, দেখ, পূর্ব্বদেশ হইতে কয়েক জন পণ্ডিত যিরূশালেমে আসিয়া কহিলেন,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
হেরোদ যখন রাজা ছিলেন, সেই সময় যিহূদিয়ার বৈত্‌লেহমে যীশুর জন্ম হয়৷ সেই সময় প্রাচ্য থেকে কয়েকজন পণ্ডিত জেরুশালেমে এসে যীশুর খোঁজ করতে লাগলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
হেরোদ রাজার সময়ে যিহূদিয়ার বৈৎলেহমে যীশুর জন্ম হলে পর, দেখ, পূর্ব্বদেশ থেকে কয়েক জন পন্ডিত
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হেরোদ রাজার সময়ে যিহূদিয়ার বৈৎলেহমে যীশুর জন্ম হইলে পর, দেখ, পূর্বদেশ হইতে কয়েক জন পণ্ডিত যিরূশালেমে আসিয়া কহিলেন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহূদিয়া প্রদেশের বৈৎলেহম গ্রামে যীশুর জন্ম হয়েছিল। তখন রাজা ছিলেন হেরোদ। পূর্বদেশ থেকে কয়েকজন পণ্ডিত যিরূশালেমে এসে বললেন,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এহুদিয়া প্রদেশের বেথেলহেম গ্রামে ঈসার জন্ম হয়েছিল। তখন বাদশাহ্‌ ছিলেন হেরোদ। পূর্বদেশ থেকে কয়েকজন পণ্ডিত জেরুজালেমে এসে বললেন,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা হেরোদের আমলে যিহুদীয়া বেথলেহেম শহরে যীশুর জন্ম হয়। সেই সময়ে প্রাচ্য থেকে কয়েকজন জ্যোতিষী জেরুশালেমে এলেন। তাঁরা জানতে চাইলেন,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হেরোদ যখন রাজা ছিলেন, সেই সময় যিহূদিয়ার বৈৎলেহমে যীশুর জন্ম হয়৷ সেই সময় প্রাচ্য থেকে কয়েকজন পণ্ডিত জেরুশালেমে এসে যীশুর খোঁজ করতে লাগলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হেরোদ রাজার দিনের যিহূদিয়ার বৈৎলেহমে যীশুর জন্ম হলে পর, দেখ, পূর্ব্বদেশ থেকে কয়েক জন পণ্ডিত,