Matthew 2:10 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারাটি দেখতে পেয়ে তাঁরা মহানন্দে অতিশয় আনন্দিত হলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারাটি দেখতে পেয়ে তাঁরা মহা আনন্দে উল্লসিত হলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তারাটী দেখিতে পাইয়া তাঁহারা মহানন্দে অতিশয় আনন্দিত হইলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাঁরা সেই তারাটি দেখে আনন্দে আত্মহারা হলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তারাটি দেখতে পেয়ে তারা মহানন্দে খুব উল্লাসিত হলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তারাটি দেখিতে পাইয়া তাঁহারা মহানন্দে অতিশয় আনন্দিত হইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারাটা দেখে পণ্ডিতেরা খুব আনন্দিত হয়ে ঘরের মধ্যে ঢুকলেন এবং সেই শিশুটিকে তাঁর মা মরিয়মের কাছে দেখতে পেলেন। তখন তাঁরা মাটিতে উবুড় হয়ে সেই শিশুটিকে প্রণাম করলেন এবং তাদের বাক্স খুলে তাঁকে সোনা, লোবান ও গন্ধরস উপহার দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারাটা দেখে পণ্ডিতেরা খুব আনন্দিত হয়ে ঘরের মধ্যে ঢুকলেন এবং সেই শিশুটিকে তাঁর মা মরিয়মের কাছে দেখতে পেলেন। তখন তাঁরা মাটিতে উবুড় হয়ে সেই শিশুটিকে সম্মান দেখালেন এবং তাদের বাক্স খুলে তাঁকে সোনা, লোবান ও গন্ধরস উপহার দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই দেখে তাঁরা আনন্দে অধীর হয়ে উঠলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাঁরা সেই তারাটি দেখে আনন্দে আত্মহারা হলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারাটি দেখতে পেয়ে তারা মহানন্দে খুব উল্লাসিত হলেন।