Matthew 2:18 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
“রামায় আওয়াজ শোনা যাচ্ছে, হাহাকার ও ভীষণ কান্নাকাটি; রাহেলা তার সন্তানদের জন্য কাঁদছেন, সান্ত্বনা পেতে চান না, কেননা তারা আর নেই।”
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“রামা-নগরে এক স্বর শোনা যাচ্ছে, এক ক্রন্দন ও মহাবিলাপের রব, রাহেল তাঁর সন্তানদের জন্য কাঁদছেন, তিনি সান্ত্বনা পেতে চান না, কারণ তারা আর বেঁচে নেই।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
“রামায় শব্দ শুনা যাইতেছে, হাহাকার ও অত্যন্ত রোদন; রাহেল আপন সন্তানদের জন্য রোদন করিতেছেন, সান্ত্বনা পাইতে চান না, কেননা তাহারা নাই।”
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
‘রামায় একটা শব্দ শোনা গেল, কান্নার রোল ও তীব্র হাহাকার, রাহেল তাঁর সন্তানদের জন্য কাঁদছেন৷ তিনি কিছুতেই শান্ত হতে চাইছেন না, কারণ তারা কেউ আর বেঁচে নেই৷’ যিরমিয় 31:15
Bengali 2017 (বাঙালি বাইবেল)
“রামায় শব্দ শোনা যাচ্ছে, হাহাকার ও খুব কান্নাকাটি; রাহেল নিজের সন্তানদের জন্য কান্নাকাটি করছেন, সান্ত্বনা পেতে চান না, কারণ তারা নেই।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
“রামায় শব্দ শুনা যাইতেছে, হাহাকার ও অত্যন্ত রোদন; রাহেল আপন সন্তানদের জন্য রোদন করিতেছেন, সান্ত্বনা পাইতে চান না, কেননা তাহারা নাই।”
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রামায় ভীষণ কান্নাকাটির শব্দ শোনা যাচ্ছে; রাহেল তার সন্তানদের জন্য কাঁদছে, কিছুতেই শান্ত হচ্ছে না, কারণ তারা আর নেই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
রামায় ভীষণ কান্নাকাটির শব্দ শোনা যাচ্ছে; রাহেলা তার সন্তানদের জন্য কাঁদছে, কিছুতেই শান্ত হচ্ছে না, কারণ তারা আর নেই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রামা নগরীতে ধ্বনিত হচ্ছে আর্তকন্ঠ আকুল কান্না আর হাহাকারে ভরা, পুত্রশোকাতুরা ব্যাকুলা ইসরায়েল-জননী মানতে চাইছে না সান্ত্বনা, কারণ তার পুত্রেরা আর বেঁচে নেই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“রামায় একটা শব্দ শোনা গেল, কান্নার রোল ও তীব্র হাহাকার, রাহেল তাঁর সন্তানদের জন্য কাঁদছেন৷ তিনি কিছুতেই শান্ত হতে চাইছেন না, কারণ তারা কেউ আর বেঁচে নেই৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“রামায় শব্দ শোনা যাচ্ছে, হাহাকার ও খুব কান্নাকাটি; রাহেল নিজের সন্তানদের জন্য কান্নাকাটি করছেন, সান্ত্বনা পেতে চান না, কারণ তারা নেই।”