Matthew 2:20 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
উঠ, শিশুটিকে ও তাঁর মাকে নিয়ে ইসরাইল দেশে যাও; কারণ যারা শিশুটির প্রাণ-নাশের চেষ্টা করেছিল, তারা মারা গেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ওঠো, শিশুটি ও তাঁর মাকে নিয়ে তুমি ইস্রায়েল দেশে ফিরে যাও। কারণ, যারা শিশুটির প্রাণ নিতে চাইছিল, তাদের মৃত্যু হয়েছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
উঠ, শিশুটীকে ও তাঁহার মাতাকে লইয়া ইস্রায়েল দেশে যাও; কারণ যাহারা শিশুটীর প্রাণনাশের চেষ্টা করিয়াছিল, তাহারা মরিয়া গিয়াছে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
‘ওঠো! এই শিশু ও তাঁর মাকে সঙ্গে নিয়ে ইস্রায়েল দেশে ফিরে যাও, কারণ যাঁরা এই ছেলের প্রাণ নাশের চেষ্টা করেছিল তারা সকলে মারা গেছে৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
ওঠ, শিশুটিকে ও তাঁর মাকে নিয়ে ইস্রায়েল দেশে যাও; কারণ যারা শিশুটিকে মেরে ফেলার চেষ্টা করেছিল, তারা মারা গিয়েছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
উঠ, শিশুটিকে ও তাঁহার মাতাকে লইয়া ইস্রায়েল দেশে যাও; কারণ যাহারা শিশুটির প্রাণনাশের চেষ্টা করিয়াছিল, তাহারা মরিয়া গিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“ওঠো, ছেলেটি এবং তাঁর মাকে নিয়ে ইস্রায়েল দেশে ফিরে যাও। ছেলেটিকে যারা মেরে ফেলতে চেয়েছিল তারা মারা গেছে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ওঠো, ছেলেটি এবং তাঁর মাকে নিয়ে ইসরাইল দেশে ফিরে যাও। ছেলেটিকে যারা মেরে ফেলতে চেয়েছিল তারা মারা গেছে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ষোষেফ, শিশুটি ও তাঁর মাকে নিয়ে এখনি ইসরায়েল দেশে ফিরে যাও। কারণ শিশুটির প্রাণনাশের চেষ্টা যারা করেছিল তাদের মৃত্যু হয়েছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“ওঠো! এই শিশু ও তাঁর মাকে সঙ্গে নিয়ে ইস্রায়েল দেশে ফিরে যাও, কারণ যাঁরা এই ছেলের প্রাণ নাশের চেষ্টা করেছিল তারা সকলে মারা গেছে৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ওঠ, শিশুটিকে ও তাঁর মাকে নিয়ে ইস্রায়েল দেশে যাও; কারণ যারা শিশুটিকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছিল, তারা মারা গিয়েছে।