Matthew 2:5 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাঁরা তাঁকে বললেন, এহুদিয়ার বেথেলহেমে, কেননা নবীর মধ্য দিয়ে এই কথা লেখা হয়েছে,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁরা উত্তর দিলেন, “যিহূদিয়ার বেথলেহেমে, কারণ ভাববাদী এরকম লিখেছেন:
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাঁহারা তাঁহাকে বলিলেন, যিহূদিয়ার বৈৎলেহমে, কেননা ভাববাদী দ্বারা এইরূপ লিখিত হইয়াছে,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাঁরা হেরোদকে বললেন, ‘যিহূদিয়া প্রদেশের বৈত্‌লেহমে, কারণ ভাববাদী সেরকমই লিখে গেছেন:
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তারা তাঁকে বললেন, “যিহূদিয়ার বৈৎলেহমে,” কারণ ভাববাদীর মাধ্যমে এইভাবে লেখা হয়েছে,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাঁহারা তাঁহাকে বলিলেন, যিহূদিয়ার বৈৎলেহমে, কেননা ভাববাদী দ্বারা এইরূপ লিখিত হইয়াছে,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁরা তাঁকে বললেন, “যিহূদিয়ার বৈৎলেহম গ্রামে তিনি জন্মগ্রহণ করবেন, কারণ নবী এই কথা লিখেছেন:
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁরা তাঁকে বললেন, “এহুদিয়ার বেথেলহেম গ্রামে তিনি জন্মগ্রহণ করবেন, কারণ নবী এই কথা লিখেছেন:
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁরা বললেন, যিহুদীয়া প্রদেশের জনপদ বেথলেহেমে। কারণ নবী লিখে গিয়েছেনঃ
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাঁরা হেরোদকে বললেন, “যিহূদিয়া প্রদেশের বৈৎলেহমে, কারণ ভাববাদী সেরকমই লিখে গেছেন:
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা তাঁকে বললেন, “যিহূদিয়ার বৈৎলেহমে,” কারণ ভাববাদীর মাধ্যমে এই ভাবে লেখা হয়েছে,