Matthew 2:6 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
“আর তুমি, হে এহুদা দেশের বেথেলহেম, তুমি এহুদার শাসনকর্তাদের মধ্যে কোন মতে ক্ষুদ্রতম নও, কারণ তোমা থেকে সেই শাসনকর্তা উৎপন্ন হবেন, যিনি আমার লোক ইসরাইলকে পালন করবেন।”
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“কিন্তু তুমি, যিহূদা দেশের বেথলেহেম, যিহূদার শাসকদের মধ্যে তুমি কোনো অংশে ক্ষুদ্র নও; কারণ তোমার মধ্য থেকেই আসবেন এক শাসক, যিনি হবেন আমার প্রজা ইস্রায়েলের পালক।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
“আর তুমি, হে যিহূদা দেশের বৈৎলেহম, তুমি যিহূদার অধ্যক্ষদের মধ্যে কোন মতে ক্ষুদ্রতম নও, কারণ তোমা হইতে সেই অধ্যক্ষ উৎপন্ন হইবেন, যিনি আমার প্রজা ইস্রায়েলকে পালন করিবেন।”
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
[This verse may not be a part of this translation]
Bengali 2017 (বাঙালি বাইবেল)
“আর তুমি, হে যিহূদা দেশের বৈৎলেহম, তুমি যিহূদার শাসনকর্তাদের মধ্যে কোন মতে একেবারে ছোট নও, কারণ তোমার থেকে সেই অধ্যক্ষ উৎপন্ন হবেন, যিনি আমার প্রজা ইস্রায়েলকে পালন করবেন।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
“আর তুমি, হে যিহূদা দেশের বৈৎলেহম, তুমি যিহূদার অধ্যক্ষদের মধ্যে কোন মতে ক্ষুদ্রতম নও, কারণ তোমা হইতে সেই অধ্যক্ষ উৎপন্ন হইবেন, যিনি আমার প্রজা ইস্রায়েলকে পালন করিবেন।”
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহূদা দেশের বৈৎলেহম, যিহূদার মধ্যে তুমি কোনমতেই ছোট নও, কারণ তোমার মধ্য থেকেই এমন একজন শাসনকর্তা আসবেন যিনি আমার ইস্রায়েল জাতিকে পরিচালনা করবেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এহুদিয়া দেশের বেথেলহেম, এহুদিয়ার মধ্যে তুমি কোনমতেই ছোট নও, কারণ তোমার মধ্য থেকেই এমন একজন শাসনকর্তা আসবেন যিনি আমার ইসরাইল জাতিকে পরিচালনা করবেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে যিহুদা দেশের বেথলেহেম, যিহুদা গোষ্ঠীর শাসকদের মধ্যে তুমি কোন অংশে নিকৃষ্ট নও, কারণ তোমার মধ্যে আবির্ভাব ঘটবে এমন এক নেতার যিনি হবেন আমার প্রজা ইসরায়েলের পরিচালক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
‘আর তুমি যিহূদা প্রদেশের বৈৎলেহম, তুমি যিহূদার শাসনকর্তাদের চোখে কোন অংশে নগন্য নও, কারণ তোমার মধ্য থেকে একজন শাসনকর্তা উঠবেন যিনি আমার প্রজা ইস্রায়েলকে চরাবেন৷’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“আর তুমি, হে যিহূদা দেশের বৈৎলেহম, তুমি যিহূদার শাসনকর্ত্তাদের মধ্যে কোন মতে একেবারে ছোট নও, কারণ তোমার থেকে সেই অধ্যক্ষ উৎপন্ন হবেন, যিনি আমার প্রজা ইস্রায়েলকে পালন করবেন।”