Matthew 20:1 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা বেহেশতী-রাজ্য এমন এক জন গৃহকর্তার মত, যিনি খুব সকাল বেলায় নিজের আঙ্গুর-ক্ষেতে মজুর লাগাবার জন্য বাইরে গেলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“কারণ স্বর্গরাজ্য এমন এক গৃহকর্তার মতো, যিনি তাঁর দ্রাক্ষাক্ষেতে কর্মী নিয়োগের জন্য ভোরবেলা বাইরে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা স্বর্গ-রাজ্য এমন এক জন গৃহকর্ত্তার তুল্য, যিনি প্রভাত কালে আপন দ্রাক্ষাক্ষেত্রে মজুর লাগাইবার জন্য বাহিরে গেলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
‘স্বর্গরাজ্য এমন একজন জমিদারের মতো, যিনি তাঁর দ্রাক্ষা ক্ষেতে কাজ করার জন্য ভোরবেলাই মজুর আনতে বেরিয়ে পড়লেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ স্বর্গ-রাজ্য এমন একজন জমির মালিকের মতো, যিনি সকালে তাঁর আঙুরের ক্ষেতে মজুর নিযুক্ত করার জন্য বাইরে গেলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা স্বর্গ-রাজ্য এমন একজন গৃহকর্তার তুল্য, যিনি প্রভাত কালে আপন দ্রাক্ষাক্ষেত্রে মজুর লাগাইবার জন্য বাহিরে গেলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“স্বর্গ-রাজ্য একজন গৃহস্থের মত। তিনি একদিন ভোর বেলায় ক্ষেতের কাজে মজুর লাগাবার জন্য বাইরে গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“বেহেশতী রাজ্য একজন গৃহসে'র মত। তিনি একদিন সকালবেলায় ক্ষেতের কাজে মজুর লাগাবার জন্য বাইরে গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
স্বর্গরাজ্য এমন একজন গৃহস্থের সঙ্গে তুলনীয় যিনি নিজের দ্রাক্ষাকুঞ্জে মজুর নিয়োগ করার জন্য ভোর বেলাতেই বেরিয়ে গিয়েছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“স্বর্গরাজ্য এমন একজন জমিদারের মতো, যিনি তাঁর দ্রাক্ষা ক্ষেতে কাজ করার জন্য ভোরবেলাই মজুর আনতে বেরিয়ে পড়লেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ স্বর্গরাজ্য এমন একজন জমির মালিকের মতো, যিনি সকালে তাঁর আঙুরের ক্ষেতে মজুর নিযুক্ত করার জন্য বাইরে গেলেন।