Matthew 20:12 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
শেষের এরা তো এক ঘণ্টা মাত্র খেটেছে, আমরা সমস্ত দিন খেটেছি ও রৌদ্রে পুড়েছি, আপনি এদেরকে আমাদের সমান করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা বলল, ‘এই লোকেরা, যাদের বিকেল পাঁচটায় নিয়োগ করা হয়েছিল, তারা তো কেবলমাত্র এক ঘণ্টা কাজ করেছে। আর আমরা যারা সমস্ত দিনের কাজের ভারবহন করে রোদের তাপে পুড়েছি, আপনি কি না আমাদের সমান মজুরি তাদের দিলেন।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
শেষের ইহারা ত এক ঘন্টামাত্র খাটিয়াছে, আমরা সমস্ত দিন খাটিয়াছি ও রৌদ্রে পুড়িয়াছি, আপনি ইহাদিগকে আমাদের সমান করিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যাঁরা শেষে কাজে লেগেছিল তারা মাত্র একঘন্টা কাজ করেছে, আর আপনি তাদের ও আমাদের সমান মজুরী দিলেন; অথচ আমরা কড়া রোদে সারা দিন ধরে কাজ করলাম৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
“শেষের এরা তো এক ঘন্টা মাত্র খেটেছে, আমরা সমস্ত দিন খেটেছি ও রোদে পুড়েছি, আপনি এদেরকে আমাদের সমান মজুরি দিলেন ।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
শেষের ইহারা ত এক ঘণ্টা মাত্র খাটিয়াছে, আমরা সমস্ত দিন খাটিয়াছি ও রৌদ্রে পুড়িয়াছি, আপনি ইহাদিগকে আমাদের সমান করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
‘আমরা সারা দিন রোদে পুড়ে কাজ করেছি। কিন্তু যাদের শেষে কাজে লাগানো হয়েছিল তারা মাত্র এক ঘণ্টা কাজ করেছে, অথচ তাদের আপনি আমাদের সমান মজুরি দিলেন।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
‘আমরা সারা দিন রোদে পুড়ে কাজ করেছি। কিন্তু যাদের শেষে কাজে লাগানো হয়েছিল তারা মাত্র এক ঘণ্টা কাজ করেছে, অথচ তাদের আপনি আমাদের সমান মজুরি দিলেন।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই শেষ বেলায় লোকগুলো মাত্র ঘন্টাখানেক খেটেছে, আর আমরা সারাদিন কষ্টভোগ করেছি, রোদ সহ্য করেছি, আর আপনি তাদের দিলেন আমাদেরই সমান মজুরী।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যারা শেষে কাজে লেগেছিল তারা মাত্র একঘন্টা কাজ করেছে, আর আপনি তাদের ও আমাদের সমান মজুরী দিলেন; অথচ আমরা কড়া রোদে সারা দিন ধরে কাজ করলাম৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“শেষের এরা তো এক ঘন্টা মাত্র খেটেছে, আমরা সমস্ত দিন খেটেছি ও রোদে পুড়েছি, আপনি এদেরকে আমাদের সমান মজুরী দিলেন।”