Matthew 20:18 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দেখ, আমরা জেরুশালেমে যাচ্ছি; আর ইবনুল-ইনসানকে প্রধান ইমামদের ও আলেমদের হাতে ধরিয়ে দেওয়া হবে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আমরা জেরুশালেম পর্যন্ত যাচ্ছি, আর মনুষ্যপুত্রকে প্রধান যাজকদের ও শাস্ত্রবিদদের হাতে সমর্পণ করা হবে। তারা তাঁকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করবে
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দেখ, আমরা যিরূশালেমে যাইতেছি; আর মনুষ্যপুত্র প্রধান যাজকদের ও অধ্যাপকদের হস্তে সমর্পিত হইবেন;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
‘শোন, আমরা এখন জেরুশালেমের দিকে যাচ্ছি৷ সেখানে মানবপুত্রকে প্রধান যাজকদের ও ব্যবস্থার শিক্ষকদের হাতে সঁপে দেওয়া হবে, তারা তাঁকে মৃত্যুদণ্ড দেবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
“দেখ, আমরা যিরুশালেমে যাচ্ছি, আর মনুষ্যপুত্র প্রধান পুরোহিতদের ও ব্যবস্তার শিক্ষকদের হাতে সমর্পিত হবেন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দেখ, আমরা যিরূশালেমে যাইতেছি; আর মনুষ্যপুত্র প্রধান যাজকদের ও অধ্যাপকদের হস্তে সমর্পিত হইবেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“দেখ, আমরা যিরূশালেমে যাচ্ছি। সেখানে মনুষ্যপুত্রকে প্রধান পুরোহিতদের ও ধর্ম-শিক্ষকদের হাতে ধরিয়ে দেওয়া হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“দেখ, আমরা জেরুজালেমে যাচ্ছি। সেখানে ইব্‌ন্তেআদমকে প্রধান ইমামদের ও আলেমদের হাতে ধরিয়ে দেওয়া হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দেখ, আমরা এখন জেরুশালেমের দিকে চলেছি। সেখানে প্রধান পুরোহিত ও শাস্ত্রীদের হাতে মানবপুত্রকে সমর্পণ করা হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“শোন, আমরা এখন জেরুশালেমের দিকে যাচ্ছি৷ সেখানে মানবপুত্রকে প্রধান যাজকদের ও ব্যবস্থার শিক্ষকদের হাতে সঁপে দেওয়া হবে, তারা তাঁকে মৃত্যুদণ্ড দেবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“দেখ, আমরা যিরুশালেমে যাচ্ছি, আর মনুষ্যপুত্র প্রধান যাজকদের ও ব্যবস্থার শিক্ষকদের হাতে সমর্পিত হবেন, তারা তাঁকে মৃত্যুদন্ডের জন্য দোষী করবে,