Matthew 20:19 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা তাঁর প্রাণদণ্ড বিধান করবে এবং বিদ্রূপ করার, কশাঘাত করার ও ক্রুশে দেবার জন্য অ-ইহুদীদের হাতে তাঁকে তুলে দেবে; পরে তিনি তৃতীয় দিনে উঠবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ও অইহুদিদের হাতে তুলে দেবে। তারা তাঁকে বিদ্রুপ করবে ও চাবুক দিয়ে মারার এবং ক্রুশার্পিত হওয়ার জন্য তাঁকে সমর্পণ করবে। কিন্তু তৃতীয় দিনে তিনি মৃত্যু থেকে পুনরুত্থিত হবেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা তাঁহার প্রাণদণ্ড বিধান করিবে, এবং বিদ্রূপ করিবার, কোড়া মারিবার ও ক্রুশে দিবার জন্য পরজাতীয়দের হস্তে তাঁহাকে সমর্পণ করিবে; পরে তিনি তৃতীয় দিবসে উঠিবেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তারা তাঁকে বিদ্রূপ করবার জন্য, বেত মারবার ও ক্রুশে দেবার জন্য অইহুদীদের হাতে তুলে দেবে৷ কিন্তু মৃত্যুর তিন দিনের মাথায় তিনি জীবিত হয়ে উঠবেন৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তারা তাঁকে মৃত্যুদন্ড দেবে এবং ঠাট্টা করার জন্য, চাবুক মারার ও ক্রুশে দাও য়ার জন্য অযিহূদীদের হাতে তাঁকে হাতে তুলে দেবেন, পরে তিনি তৃতীয় দিনে মৃত্যু থেকে জীবিত হয়ে উঠবেন।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা তাঁহার প্রাণদণ্ড বিধান করিবে, এবং বিদ্রূপ করিবার, কোড়া মারিবার ও ক্রুশে দিবার জন্য পরজাতীয়দের হস্তে তাঁহাকে সমর্পণ করিবে; পরে তিনি তৃতীয় দিবসে উঠিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁরা তাঁর বিচার করে তাঁকে মৃত্যুর উপযুক্ত বলে স্থির করবেন। তাঁরা তাঁকে ঠাট্টা-বিদ্রূপ করবার জন্য এবং চাবুক মারবার ও ক্রুশে দেবার জন্য অযিহূদীদের হাতে দেবেন; পরে তৃতীয় দিনে তিনি মৃত্যু থেকে জীবিত হয়ে উঠবেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁরা তাঁর বিচার করে তাঁকে মৃত্যুর উপযুক্ত বলে স্থির করবেন। তাঁরা তাঁকে ঠাট্টা-বিদ্রূপ করবার জন্য এবং চাবুক মারবার ও ক্রুশের উপরে হত্যা করবার জন্য অ-ইহুদীদের হাতে দেবেন; পরে তৃতীয় দিনে তিনি মৃত্যু থেকে জীবিত হয়ে উঠবেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা তাঁকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে বিজাতীয়দের হাতে তুলে দেবে। ওরা তাঁকে লাঞ্ছনা ও কশাঘাত করে ক্রুশে বিদ্ধ করবে। তারপর তৃতীয় দিনে তিনি পুনরুত্থিত হবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা তাঁকে বিদ্রূপ করবার জন্য, বেত মারবার ও ক্রুশে দেবার জন্য অইহুদীদের হাতে তুলে দেবে৷ কিন্তু মৃত্যুর তিন দিনের মাথায় তিনি জীবিত হয়ে উঠবেন৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং ঠাট্টা করার জন্য, চাবুক মারার ও ক্রুশে দেওয়ার জন্য অইহূদিদের হাতে তাঁকে তুলে দেবে, পরে তিনি তৃতীয় দিনের মৃত্যু থেকে জীবিত হয়ে উঠবেন।”