Matthew 20:21 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি তাঁকে বললেন, তুমি কি চাও? তিনি বললেন, হুকুম করুন, যেন আপনার রাজ্যে আমার এই দুই পুত্রের এক জন আপনার ডান পাশে, আর এক জন বাম পাশে বসতে পারে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি জিজ্ঞাসা করলেন, “তুমি কী চাও?” তিনি বললেন, “অনুমতি দিন যেন আপনার রাজ্যে আমার এক ছেলে আপনার ডানদিকে ও অন্যজন বাঁদিকে বসতে পায়।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি তাঁহাকে কহিলেন, তুমি কি চাও? তিনি কহিলেন, আজ্ঞা করুন, যেন আপনার রাজ্যে আমার এই দুই পুত্রের এক জন আপনার দক্ষিণ পার্শ্বে, আর এক জন বাম পার্শ্বে, বসিতে পায়।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যীশু তাকে বললেন, ‘তুমি কি চাও?’ তিনি বললেন, ‘আপনি আমায় এই প্রতিশ্রুতি দিন য়েন আপনার রাজ্যে আমার এইদুই ছেলে একজন আপনার ডানপাশে আর একজন বাঁ পাশে বসতে পায়৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তিনি তাঁকে বললেন, “তুমি কি চাও?” তিনি বললেন, “আদেশ করুন, যেন আপনার রাজ্যে আমার এই দুই ছেলের একজন আপনার ডান দিকে, আর একজন বাঁদিকে বসতে পারে।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি তাঁহাকে কহিলেন, তুমি কি চাও? তিনি কহিলেন, আজ্ঞা করুন, যেন আপনার রাজ্যে আমার এই দুই পুত্রের একজন আপনার দক্ষিণ পার্শ্বে, আর একজন বাম পার্শ্বে, বসিতে পায়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যীশু তাঁকে বললেন, “আপনি কি চান?” তিনি বললেন, “আপনি এই আদেশ দিন যেন আপনার রাজ্যে আমার এই দুই ছেলের একজন আপনার ডান পাশে আর একজন বাঁ পাশে বসতে পায়।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঈসা তাঁকে বললেন, “আপনি কি চান?” তিনি বললেন, “আপনি এই হুকুম দিন যেন আপনার রাজ্যে আমার এই দুই ছেলের একজন আপনার ডান পাশে আর একজন বাঁ পাশে বসতে পায়।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যীশু তাঁকে জিজ্ঞাসা করলেন, তুমি কি চাও? তিনি বললেন, এই প্রতিশ্রুতি আমাকে দিন যে যখন আপনি রাজা হবেন তখন যেন আমার এই দুই ছেলের একজন আপনার ডান দিকে, অন্যজন আপনার বাঁ দিকে বসতে পায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যীশু তাকে বললেন, “তুমি কি চাও?” তিনি বললেন, “আপনি আমায় এই প্রতিশ্রুতি দিন যেন আপনার রাজ্যে আমার এই দুই ছেলে একজন আপনার ডানপাশে আর একজন বাঁ পাশে বসতে পায়৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি তাঁকে বললেন, “তুমি কি চাও?” তিনি বললেন, “আদেশ করুন, যেন আপনার রাজ্যে আমার এই দুই ছেলের একজন আপনার ডান দিকে, আর একজন বাম দিকে বসতে পারে।”