Matthew 20:25 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু ঈসা তাঁদেরকে কাছে ডেকে বললেন, তোমরা জান, অ-ইহুদীদের শাসনকর্তারা তাদের উপরে প্রভুত্ব করে এবং যারা মহান, তারা তাদের উপরে কর্তৃত্ব করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যীশু তাদের সকলকে কাছে ডেকে বললেন, “তোমরা জানো, পরজাতীয়দের শাসকেরা তাদের উপরে প্রভুত্ব করে, আবার তাদের উচ্চপদাধিকারীরাও তাদের উপরে কর্তৃত্ব করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু যীশু তাঁহাদিগকে নিকটে ডাকিয়া কহিলেন, তোমরা জান, পরজাতীয়দের অধিপতিরা তাহাদের উপরে প্রভুত্ব করে, এবং যাহারা মহান্, তাহারা তাহাদের উপরে কর্ত্তৃত্ব করে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তখন যীশু তাঁদের নিজের কাছে ডেকে বললেন, ‘তোমরা একথা জান য়ে, অইহুদীদের শাসনকর্তারাই তাদের প্রভু, আর তাদের মধ্যে যাঁরা প্রধান তারা তাদের ওপর হুকুম চালায়৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
“তোমরা জান, অযিহূদী জাতির রাজারা তাদের উপরে রাজত্ব করে এবং যারা মহান, তারা তাদের উপরে কর্ত্তৃত্ব করে।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু যীশু তাঁহাদিগকে নিকটে ডাকিয়া কহিলেন, তোমরা জান, পরজাতীয়দের অধিপতিরা তাহাদের উপরে প্রভুত্ব করে, এবং যাহারা মহান, তাহারা তাহাদের উপরে কর্তৃত্ব করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন যীশু শিষ্যদের ডেকে বললেন, “তোমরা এই কথা জান যে, অযিহূদীদের মধ্যে শাসনকর্তারা তাদের প্রভু হয় এবং নেতারা তাদের উপর হুকুম চালায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন ঈসা সাহাবীদের ডেকে বললেন, “তোমরা এই কথা জান যে, অ-ইহুদীদের মধ্যে শাসনকর্তারা তাদের প্রভু হয় এবং নেতারা তাদের উপর হুকুম চালায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু যীশু তাঁদের কাছে ডেকে বললেন, তোমরা জান যে বিজাতীয়দের শাসনকর্তারা প্রজাদের উপর প্রভুত্ব করে, তাদের মধ্যে আবার যারা প্রধান তারা কর্তৃত্ব করে তাদের উপরে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন যীশু তাঁদের নিজের কাছে ডেকে বললেন, “তোমরা একথা জান যে, অইহুদীদের শাসনকর্তারাই তাদের প্রভু, আর তাদের মধ্যে যারা প্রধান তারা তাদের ওপর হুকুম চালায়৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু যীশু তাঁদের কাছে ডেকে বললেন, “তোমরা জান, অইহূদি জাতির তত্ত্বাবধায়ক তাদের উপরে রাজত্ব করে এবং যারা মহান, তারা তাদের উপরে কর্তৃত্ব করে।”