Matthew 20:31 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে লোকেরা চুপ্ চুপ্ বলে তাদেরকে ধমক্ দিল; কিন্তু তারা আরও বেশি চেঁচিয়ে বললো, প্রভু, দাউদ-সন্তান, আমাদের প্রতি করুণা করুন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
লোকেরা তাদের ধমক দিয়ে শান্ত থাকতে বলল, কিন্তু তারা আরও জোরে চিৎকার করতে লাগল, “প্রভু, দাউদ-সন্তান, আমাদের প্রতি কৃপা করুন!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে লোক সকল চুপ্ চুপ্ বলিয়া তাহাদিগকে ধমক্ দিল; কিন্তু তাহারা আরও অধিক চেঁচাইয়া বলিল, প্রভু, দায়ূদ-সন্তান, আমাদের প্রতি দয়া করুন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
লোকেরা তাদের ধমক দিয়ে চুপ করতে বলল৷ কিন্তু তারা আরো চিত্কার করে বলতে লাগল, ‘প্রভু দায়ূদের পুত্র, আমাদের প্রতি দয়া করুন!’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তাতে লোকেরা চুপ চুপ বলে তাদের ধমক দিল, কিন্তু তারা আরও জোরে চিত্কার করে বলল, “প্রভু, দায়ূদ-সন্তান, আমাদের প্রতি দয়া করুন।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে লোক সকল চুপ্ চুপ্ বলিয়া তাহাদিগকে ধমক্ দিল; কিন্তু তাহারা আরও অধিক চেঁচাইয়া বলিল, প্রভু, দায়ূদ-সন্তান, আমাদের প্রতি দয়া করুন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা যেন চুপ করে সেইজন্য লোকেরা তাদের ধমক দিল। কিন্তু তারা আরও চিৎকার করে বলল, “প্রভু, দায়ূদের বংশধর, আমাদের দয়া করুন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা যেন চুপ করে সেইজন্য লোকেরা তাদের ধমক দিল। কিন্তু তারা আরও চিৎকার করে বলল, “হুজুর, দাউদের বংশধর, আমাদের দয়া করুন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
লোকে তাদের ধমক দিয়ে চুপ করতে বলছিল, কিন্তু তারা আরও জোরে চীৎকার করতে লাগল, হে প্রভু, দাউদ কুলতিলক, আমাদের প্রতি দয়া করুন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লোকেরা তাদের ধমক দিয়ে চুপ করতে বলল৷ কিন্তু তারা আরো চিৎকার করে বলতে লাগল, “প্রভু দায়ূদের পুত্র, আমাদের প্রতি দয়া করুন!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে লোকেরা চুপ চুপ বলে তাদের ধমক দিল, কিন্তু তারা আরও জোরে চিত্কার করে বলল, “প্রভু, দায়ূদ-সন্তান, আমাদের প্রতি দয়া করুন।”