Matthew 21:13 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তাদেরকে বললেন, লেখা আছে, “আমার গৃহ মুনাজাতের-গৃহ বলে আখ্যাত হবে,” কিন্তু তোমরা এটাকে “দস্যুদের গহ্বর” করে তুলছো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি তাদের বললেন, “এরকম লেখা আছে, ‘আমার গৃহ প্রার্থনা-গৃহ বলে আখ্যাত হবে,’ কিন্তু তোমরা একে ‘দস্যুদের গহ্বরে’ পরিণত করেছ।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহাদিগকে কহিলেন, লেখা আছে, “আমার গৃহ প্রার্থনাগৃহ বলিয়া আখ্যাত হইবে,” কিন্তু তোমরা ইহা “দস্যুগণের গহ্বর” করিতেছ।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যীশু তাদের বললেন, ‘শাস্ত্রে লেখা আছে, ‘আমার গৃহ হবে প্রার্থনা গৃহ৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর তাদের বললেন, “লেখা আছে, আমার ঘর প্রার্থনার ঘর বলে পরিচিত হবে,” কিন্তু তোমরা তা 'দস্যুদের আড্ডাখানা' করে তুলেছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহাদিগকে কহিলেন, লেখা আছে, “আমার গৃহ প্রার্থনা-গৃহ বলিয়া আখ্যাত হইবে,” কিন্তু তোমরা ইহা “দস্যুগণের গহ্বর” করিয়া তুলিতেছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“পবিত্র শাস্ত্রে ঈশ্বর বলেছেন, ‘আমার ঘরকে প্রার্থনার ঘর বলা হবে,’ কিন্তু তোমরা এটাকে ডাকাতের আড্ডাখানা করে তুলছ।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“পাক-কিতাবে আল্লাহ্ বলেছেন, ‘আমার ঘরকে এবাদত-ঘর বলা হবে,’ কিন্তু তোমরা এটাকে ডাকাতের আড্ডাখানা করে তুলছ।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের বললেন, শাস্ত্রে লেখা আছে, ‘আমার গৃহ প্রার্থনা ভবন রূপে আখ্যাত হবে’। কিন্তু তোমরা একে দস্যুর আস্তানায় পরিণত করেছ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যীশু তাদের বললেন, “শাস্ত্রে লেখা আছে, ‘আমার গৃহ হবে প্রার্থনা গৃহ৷’ কিন্তু তোমরা তা দস্যুদের আস্তানায় পরিণত করেছ৷’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তাদের বললেন, “লেখা আছে, আমার ঘরকে প্রার্থনার ঘর বলা হবে,” কিন্তু তোমরা এটাকে “ডাকাতদের গুহায় পরিণত করেছো।”