Matthew 21:16 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং তাঁকে বললো, শুনছো, এরা কি বলছে? ঈসা তাদেরকে বললেন, হ্যাঁ, তোমরা কি কখনও পাঠ কর নি যে, “তুমি শিশু ও দুগ্ধপোষ্যদের মুখ থেকে প্রশংসা-গজল সম্পন্ন করেছ”?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা তাঁকে বলল, “এই ছেলেমেয়েরা কী সব বলছে, তা কি তুমি শুনতে পাচ্ছ?” তোমরা কি কখনও পাঠ করোনি, “ ‘ছেলেমেয়েদের ও শিশুদের মুখ দিয়ে তুমি স্তব ও প্রশংসার ব্যবস্থা করেছ’?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং তাঁহাকে কহিল, শুনিতেছ, ইহারা কি বলিতেছে? যীশু তাহাদিগকে কহিলেন, হাঁ; তোমরা কি কখনও পাঠ কর নাই যে, “তুমি শিশু ও দুগ্ধপোষ্যদের মুখ হইতে স্তব সম্পন্ন করিয়াছ”?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাঁরা যীশুকে বললেন, ‘ওরা যা বলছে, তা কি তুমি শুনতে পাচ্ছ?’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এবং তাঁকে বলল, “শুনছ, এরা কি বলছে?” যীশু তাদের বললেন, “হ্যাঁ, তোমরা কি কখনও পড় নি যে, তুমি ছোট শিশু ও দুধ খাওয়া বাচ্চার মুখ থেকে প্রসংশার ব্যবস্থা করেছ?”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং তাঁহাকে কহিল, শুনিতেছ, ইহারা কি বলিতেছে? যীশু তাহাদিগকে কহিলেন, হাঁ; তোমরা কি কখনও পাঠ কর নাই যে, “তুমি শিশু ও দুগ্ধপোষ্যদের মুখ হইতে স্তব সমপন্ন করিয়াছ”?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই সব দেখে-শুনে তারা বিরক্ত হয়ে যীশুকে বললেন, “ওরা যা বলছে তা তুমি শুনতে পাচ্ছ?” যীশু তাঁদের বললেন, “হ্যাঁ, পাচ্ছি। শাস্ত্রে আপনারা কি কখনও পড়েন নি: ছোট ছেলেমেয়ে এবং শিশুদের কথার মধ্যে তুমি নিজের জন্য প্রশংসার ব্যবস্থা করেছ?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই সব দেখে-শুনে তারা বিরক্ত হয়ে ঈসাকে বললেন, “ওরা যা বলছে তা তুমি শুনতে পাচ্ছ?” তিনি তাঁদের বললেন, “জ্বী, পাচ্ছি। পাক-কিতাবে আপনারা কি কখনও পড়েন নি: ছোট ছেলেমেয়ে এবং শিশুদের কথার মধ্যে তুমি নিজের জন্য প্রশংসার ব্যবস্থা করেছ?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁরা যীশুকে বললেন, ওরা কী বলতে শুনতে পাচ্ছ? যীশু তাঁদের বললেন, হ্যাঁ, শুনতে পাচ্ছি। কিন্তু তোমরা কি কখনও একথা পাঠ করনি, ‘তুমি বালক ও দুগ্ধপোষ্য শিশুদের মুখ প্রশংসায় করেছ মুখরিত'?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাঁরা যীশুকে বললেন, “ওরা যা বলছে, তা কি তুমি শুনতে পাচ্ছ?” যীশু তাদের জবাব দিলেন, “হ্যাঁ, পাচ্ছি, তোমরা কি শাস্ত্রে পড় নি, ‘তুমি ছোট ছোট ছেলেমেয়ে ও দুগ্ধপোষ্য শিশুদেরই প্রশংসা করতে শিখিয়েছ?’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং তাঁকে বলল, “শুনছ, এরা কি বলছে?” যীশু তাদের বললেন, “হ্যাঁ, তোমরা কি কখনও পড়নি যে, তুমি ছোট শিশু ও দুধ খাওয়া বাচ্চার মুখ থেকে প্রশংসার ব্যবস্থা করেছ?”